২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডন অলিম্পিকে যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠত্ব

বেইজিং অলিম্পিকের সেরা চীনকে পেছনে ফেলে শীর্ষে থেকে লন্ডন অলিম্পিক শেষ করেছে যুক্তরাষ্ট্র। ৪৬ সোনা এবং ২৯টি করে রুপা ও ব্রোঞ্জসহ তাদের অর্জন ১০৪টি পদক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2012, 06:07 PM

Updated : 24 Aug 2022, 11:55 AM

ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বেইজিং অলিম্পিকের সেরা চীনকে পেছনে ফেলে শীর্ষে থেকে লন্ডন অলিম্পিক শেষ করেছে যুক্তরাষ্ট্র। ৪৬ সোনা এবং ২৯টি করে রুপা ও ব্রোঞ্জসহ তাদের অর্জন ১০৪টি পদক। শেষ দিন কোনো পদক না পেলেও দ্বিতীয় স্থানেই আছে চীন। ৩৮ সোনা, ২৭ রুপা ও ২২ ব্রোঞ্জসহ ৮৭টি পদক তাদের। তৃতীয় স্থানে থাকা স্বাগতিক যুক্তরাজ্যের সংগ্রহে ২৯ সোনা, ১৭ রুপা ও ১৯ ব্রোঞ্জসহ ৬৫টি পদক। এবারের অলিম্পিকে ৩০২ টি সোনা জয়ের লড়াইয়ে ৩০টি বিশ্ব রেকর্ড হয়েছে। আর পদক জিতেছে ৮৫টি দেশ। অ্যাথলেটিকস পুরুষদের ম্যারাথনে জিতে উগান্ডাকে প্রথম সোনা এনে দিয়েছেন স্টিফেন কিপ্রোতিচ। ২ ঘন্টা ৮ মিনিট ১ সেকেন্ড সময় নিয়ে তিনি পেছনে ফেলেছেন কেনিয়ার আবেল কিরুই ও উইলসন কিপসাং কিপ্রোতিচকে। মডার্ন পেন্টাথলন অলিম্পিক রেকর্ড গড়ে মহিলাদের মডার্ন পেন্টাথলনের সোনা জিতেছেন লিথুয়ানিয়ার লরা আসাদাউসকাইটে। রুপা যুক্তরাজ্যের সামান্থা মারে ও ব্রোঞ্জ ব্রাজিলের ইয়েন মার্কেসের । বাস্কেটবল পুরুষদের বাস্কেটবলে স্পেনকে ১০৭-১০০ পয়েন্টে হারিয়ে সোনা জিতেছে যুক্তরাষ্ট্র। আর্জোন্টিনাকে ৮১-৭৭ ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে রাশিয়া। বক্সিং (পুরুষ) ৫২ কেজি ওজন শ্রেণীতে মঙ্গোলিয়ার টুঙ্গটসগট নায়ামবায়ারকে হারিয়ে সোনা জিতেছেন কিউবার কারাজানা রামিরেজ। ৬০ কেজি ওজন শ্রেণীতে দক্ষিণ কোরিয়ার সনচুল হানকে হারিয়ে সোনা জিতেছেন ইউক্রেনের ভাসিল লোমাচেঙ্কো। ৬৯ কেজি ওজন শ্রেণীতে যুক্তরাজ্যের ফ্রেডি ইভান্সকে হারিয়ে সোনা জিতেছেন কাজাখস্তানের সার্ভিক সাপিয়েভ। ৮১ কেজি ওজন শ্রেণীতে কাজাখস্তানের আদিলবেক বেতভ নিয়াজকে হারিয়ে সোনা জিতেছেন রাশিয়ার ইগর মিখনতচেভ। ৯১ঊর্ধ্ব কেজি ওজন শ্রেণীতে ইতালির রবার্তো কারারেলকে হারিয়ে সোনা জিতেছেন যুক্তরাজ্যের অ্যান্থনি জোশুয়া। সাইক্লিং পুরুষদের ক্রস কান্ট্রিতে সোনা জিতেছেন চেক প্রজাতন্ত্রের জারোস্লাভ খুলহাভি। সুইজারল্যান্ডের নিনো স্কারটার রুপা ও ইতালির আউরেলিও মার্কো ফনতানা ব্রোঞ্জ জিতেছেন। জিমন্যাস্টিকস-রিদমিক দলীয় অল-অ্যারাউন্ডের সোনা জিতেছে রাশিয়া। রুপা বেলারুশ ও ব্রোঞ্জ ইতালির। হ্যান্ডবল সুইডেনকে হারিয়ে পুরুষদের হ্যান্ডবলের সোনা ফ্রান্সের। হাঙ্গেরিকে হারিয়ে ব্রোঞ্জ ক্রোয়েশিয়ার। ভলিবল পুরুষদের ভলিবলে ব্রাজিলকে হারিয়ে সোনা রাশিয়ার। বুলগেরিয়াকে হারিয়ে ব্রোঞ্জ ইতালির। ওয়াটার পোলো ইতালিকে ৮-৬ ব্যবধানে হারিয়ে সোনা ক্রোয়েশিয়ার। মন্টেনেগ্রোকে ১২-১১ ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ সার্বিয়ার। কুস্তি (পুরুষ) ৬৬ কেজি ওজন শ্রেণীর ফ্রিস্টাইলে ভারতের সুশীল কুমারকে হারিয়ে সোনা জিতেছেন জাপানের তাতসোহিরো ইউনেমিতসো। ৯৬ কেজি ওজন শ্রেণীতে ইউক্রেনের ভ্যালেরি আন্দ্রিসতেভকে হারিয়ে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের জ্যাকব স্টিফেন ভার্নার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/০০০৩ঘ.