ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ১৫ অগাস্ট রাতে স্টকহোমে এক প্রীতি ম্যাচে স্বাগতিক সুইডেনের মুখোমুখি হবে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। বাংলাদেশের দর্শকদের ম্যাচটি দেখার সুযোগ করে দিচ্ছে মাছরাঙা টেলিভিশন।
মাছরাঙ্গার জন সংযোগ কর্মকর্তা জুলফিকার রাসেল জানিয়েছেন, “১৬ অগাস্ট বাংলাদেশ সময় বেলা আড়াইটায় ম্যাচটি স¤প্রচার করবো আমরা। সরাসরি স¤প্রচার করার সুযোগ থাকলেও শবে কদরের কারণে তা থেকে আমরা বিরত থাকছি।”
“আমরা সরাসরি স¤প্রচারের জন্য টাকাও দিয়েছিলাম। কিন্তু পরে সে সিদ্ধান্ত থেকে সরে আসি। ভবিষ্যতে ব্রাজিল ও আর্জেন্টিনার সব ম্যাচ সরাসরি স¤প্রচার করার পরিকল্পনা রয়েছে আমাদের,” যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯৫৬ঘ.
bdnews24