২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের শীর্ষস্থান অক্ষুন্ন

অলিম্পিক শেষ হওয়ার একদিন আগেও পদক তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। ৪৪ সোনা এবং ২৯টি করে রুপা ও ব্রোঞ্জসহ তাদের অর্জন ১০২টি পদক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2012, 04:05 AM

Updated : 24 Aug 2022, 11:55 AM

ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অলিম্পিক শেষ হওয়ার একদিন আগেও পদক তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। ৪৪ সোনা এবং ২৯টি করে রুপা ও ব্রোঞ্জসহ তাদের অর্জন ১০২টি পদক। ৩৮ সোনা, ২৭ রুপা ও ২২ ব্রোঞ্জসহ ৮৭টি পদক নিয়ে চীন আছে দ্বিতীয় স্থানেই। তৃতীয় স্থান ধরে রাখা স্বাগতিক যুক্তরাজ্যের সংগ্রহে ২৮ সোনা, ১৫ রুপা ও ১৯ ব্রোঞ্জসহ ৬২টি পদক। বাস্কেটবল মহিলাদের বাস্কেটবলে ফ্রান্সকে সহেজই ৫০-৮৬ ব্যবধানে হারিয়ে সোনা জিতেছে যুক্তরাষ্ট্র। রাশিয়াকে ৮৩-৭৪ ব্যবধানে ব্রোঞ্জ জিতেছে অস্ট্রেলিয়া। বক্সিং (পুরুষ) ৪৯ শ্রেণী ওজন শ্রেণীতে থাইল্যান্ডের কায়েও পংপ্রায়োনকে হারিয়ে চীনের সিমিং জও সোনা জিতেছেন। ৫৬ কেজি ওজন শ্রেণীতে আয়ারল্যান্ডের জেয়ে জন নেভিনকে হারিয়ে সোনা যুক্তরাজ্যের লুক ক্যাম্পবেলের। ৬৪ কেজি ওজন শ্রেণীতে ইউক্রেনের ডেনিস বারিনচিককে হারিয়ে সোনা কিউবার রনিয়েল সোটোলোঙ্গো ইগলেসিয়াসের। ৭৫ কেজি ওজন শ্রেণীতে ব্রাজিলের এসকুইভা ফ্যালকাও ফ্লোরেন্টিনোকে হারিয়ে সোনা জিতেছেন জাপানের রায়োটা মুরাটা। ৯১ কেজি ওজন শ্রেণীতে ইতালির ক্লেমেন্তে রুশোকে হারিয়ে সোনা ইউক্রেনের আলেক্সান্ডার উসিকের। ডাইভিং পুরুষদের ১০ মিটার প্ল্যাটফর্মে সোনো জিতেছেন যুক্তরাষ্ট্রের ডেভিড বুডিয়া। চীনের বো কিউ রুপা ও যুক্তরাজ্যের থমাস ডালেই ব্রোঞ্জ জিতেছেন। হ্যান্ডবল মহিলা হ্যান্ডবলে মন্টেনেগ্রোকে হারিয়ে সোনা জিতেছে নরওয়ে। দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে স্পেন। তায়কোয়ান্দো মহিলাদের +৬৭ কেজি ওজন শ্রেণীতে ফ্রান্সের অ্যানে-ক্যারোলিন গ্রায়েফকে হারিয়ে সোনা সার্বিয়ার মিকা ম্যান্ডিয়ার। পুরুষদের +৮০ কেজি ওজন শ্রেণীতে গ্যাবনের অ্যান্থনিকে হতাশ করে সোনা জিতেছেন ইতালির কার্লো মোলফেট্টা। ভলিবল মহিলাদের ভলিবলে যুক্তরাষ্ট্রকে হারিয়ে সোনা ব্রাজিলের আর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ব্রোঞ্জ জাপানের। কুস্তি (পুরুষ) ৬০ কেজি ফ্রিস্টাইলে রাশিয়ার বাসিক খডোকভকে হারিয়ে সোনা আজারাইজানের তঘরুল আসগারভের। ৮৪ কেজি ফ্রিস্টাইলে পুয়ের্তো রিকোকে হতাশায় ডুবিয়ে সোনা জিতেছেন আজারবাইজানের শরীফ শরিফভ। ১২০ কেজি ফ্রিস্টাইলে জর্জিয়ার ডেভিড মডজমানাসভিলিকে হারিয়ে সোনা উজবেকিস্তানের আর্তুর তাইমাজভের। ক্যানু পুরুষদের কায়াক সিঙ্গেল (কে-১) ২০০ মিটারে সোনা জিতেছেন যুক্তরাজ্যের এড ম্যাকইভার। স্পেনের রিভেরো সল ক্রাভিওত্তো রুপা ও কানাডার মার্ক ডি জং ব্রোঞ্জ জিতেছেন। পুরুষদের ক্যানু সিঙ্গেল (সি-১) ২০০ মিটারে সোনা জিতেছেন ইউক্রেনের ইউরি চেবান। লিথুয়ানিয়ার জেভজেঞ্জি সুকলিন রুপা ও রাশিয়ার ইভান শ্টাইল ব্রোঞ্জ জিতেছেন। মহিলাদের কায়াক সিঙ্গেল (কে-১) ২০০ মিটারে সোনা জিতেছেন নিউজিল্যান্ডের লিসা ক্যারিংটন। ইউক্রেনের ইনা ওসিপেঙ্কো-রাদোমস্কা রুপা ও হাঙ্গেরির নাতাশা দুচেভ-জ্যানিকস ব্রোঞ্জ জিতেছেন। পুরুষদের কায়াক ডাবল (কে-২) ২০০ মিটারে সোনা জিতেছে রাশিয়া। বেলারুশ রুপা ও যুক্তরাজ্য ব্রোঞ্জ জিতেছে। সাইক্লিং মহিলাদের ক্রস-কান্ট্রির সোনা ফ্রান্সের জুলি ব্রেসেটের। জার্মানির স্যাবাইন স্পিৎজ রুপা ও যুক্তরাষ্ট্রের জর্জিয়া গুল্ড ব্রোঞ্জ জিতেছেন। জিমন্যাস্টিকস-রিদমিক ব্যক্তিগত অল-অ্যারাউন্ডে ইভেন্টে সোনা জিতেছেন রাশিয়ার এভগেনিয়া কানায়েভা। বেইজিং অলিম্পিকেও এই ইভেন্টে সোনা জিতেছিলেন তিনি। রাশিয়ারই দারিয়া দিমিত্রিয়েভা রুপা ও বেলারুশের লিউবো চারকাশিনা ব্রোঞ্জ জিতেছেন। সেইলিং মহিলাদের এলিয়ট ৬ মিটারে সোনা জিতেছে স্পেন। অস্ট্রেলিয়া রুপা ও ফিনল্যান্ড ব্রোঞ্জ পেয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১০৫২ঘ.