২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইতিহাসের পাতায় অমর বোল্ট

পুরুষদের রিলেতে বিশ্ব রেকর্ড গড়ে লন্ডন অলিম্পিকে জ্যামাইকাকে তৃতীয় সোনা এনে দিয়েছেন উসাইন বোল্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2012, 08:30 PM

Updated : 24 Aug 2022, 11:54 AM

ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুই ব্যক্তিগত ইভেন্ট ১০০ ও ২০০ মিটারে সোনা জিতলেও রেকর্ড গড়তে পারেননি। আক্ষেপটা রিলেতে ঘোচানোর ইঙ্গিত দিয়েছিলেন উসাইন বোল্ট। জ্যামাইকার গতি-সম্রাটের লক্ষ্য পূরণ হয়েছে। শনিবার বিশ্ব রেকর্ড গড়ে সোনা জিতে লন্ডন অলিম্পিকের শেষটা স্মরণীয় করে রেখেছেন তিনি। পুরুষদের ৪ x১০০ মিটার রিলেতে সোনা জেতার লড়াইয়ে এগিয়ে ছিল বোল্ট, বে¬¬ক, কার্টার ও ফ্রেটারের জ্যামাইকা। ‘ডাবল-ডাবল’ (বেইজিং ও লন্ডনে ১০০ ও ২০০ মিটারের সোনা) অর্জন করা বোল্টকে ঠেকাতে প্রাণপণ চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র। আগের বিশ্ব রেকর্ড স্পর্শ করে (৩৭.০৪ সেকেন্ড) দৌড় শেষ করলেও তারা পেয়েছে রুপা। ৩৮.১২ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছে ত্রিনিদাদ ও টোবাগো। ৩৬.৮৪ সেকেন্ড সময় নিয়ে নিজেদের গড়া বিশ্ব রেকর্ড ভেঙ্গে সোনা জেতায় ‘ট্রিপল-ট্রিপল’ও পূর্ণ হলো বোল্টের। বেইজিং অলিম্পিকে রেকর্ড গড়ে এই ইভেন্টে সোনা জয়ী জ্যামাইকান দলেও ছিলেন ‘জীবন্ত কিংবদন্তি’। এর আগে মহিলাদের হাই জাম্পে ২.০৫ মিটার উচ্চতা অতিক্রম করে সোনা জিতেছেন রাশিয়ার আন্না চিচেরোভা। যুক্তরাষ্ট্রের ব্রিগেট্টা বাররেট রুপা ও রাশিয়ারই সভেৎলানা সখোলিনা ব্রোঞ্জ জিতেছেন। পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে ৮৪.৫৮ দূরত্ব অতিক্রম করে নতুন জাতীয় রেকর্ড গড়া কেসর্ন ওয়ালকটের সৌজন্যে এসেছে ত্রিনিদাদ ও টোবাগোর প্রথম সোনা। ইউক্রেনের আলেক্সান্ডার পায়াননিটসিয়া রুপা ও ফিনল্যান্ডের এন্টি রুসকানেন ব্রোঞ্জ জিতেছেন। ৫ হাজার মিটারে ১৩ মিনিট ৪১.৬৬ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন যুক্তরাজ্যের ফারাহ মোহাম্মদ। ১০ হাজার মিটারেও সোনা জয়ের কৃতিত্ব সোমালিয়ান বংশোদ্ভূত এই অ্যাথলেটের। ফিনল্যান্ডের লেসে ভিরেন (১৯৭২-’৭৬) ও ইথিওপিয়ার কেনেসিয়া বেকেলের (২০০৮) পর তৃতীয় অ্যাথলেট হিসেবে দূরপাল¬ার দৌড়ে ‘ডাবল’ অর্জন করলেন তিনি। মহিলাদের ৮০০ মিটারে মৌসুম সেরা ১ মিনিট ৫৬.১৯ সেকেন্ড টাইমিং করে সোনা জিতেছেন রাশিয়ার মারিয়া সেভিনোভা। মৌসুম সেরা ১ মিনিট ৫৭.২৩ সেকেন্ডে দক্ষিণ আফ্রিকার কাস্টার সেমেনইয়া রুপা ও রাশিয়ারই একাতেরিনা পয়েস্তোগোভা ১ মিনিট ৫৭.৫৩ সেকেন্ড সময় নিয়ে ব্যক্তিগত সেরা টাইমিং করে ব্রোঞ্জ জিতেছেন। মহিলাদের ৪ী৪০০ মিটার রিলেতে সোনা জিতেছে যুক্তরাষ্ট্র। রুপা রাশিয়া ও ব্রোঞ্জ জ্যামাইকার। পুরুষদের ৫০ কিলোমিটার হাঁটায় অলিম্পিক রেকর্ড গড়ে সোনা জিতেছেন রাশিয়ার সের্গেই কিরদায়াপকিন। ৩ ঘন্টা ৩৫ মিনিট ৫৯ সেকেন্ড সময় নিয়ে তিনি পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার জেরার্ড ট্যালেন্ট ও চীনের তিয়ানফেং সিকে। মহিলাদের ২০ কিলোমিটার হাঁটায়ও সোনা জিতেছে রাশিয়া। ১ ঘন্টা ২৫ মিনিট ০২ সেকেন্ড সময় নিয়ে বিশ্ব রেকর্ড গড়ে সোনা জিতেছেন এলেনা লাশমানোভা। রাশিয়ারই ওলগা কানিস্কিনা রুপা ও চীনের শেনজি কিইয়াং রুপা জিতেছেন। পুরুষদের মডার্ন পেন্টাথলনে সোনা জিতেছেন চেক প্রজাতন্ত্রের ডেভিড সভোবোডা। চীনের ঝংরং কাও রুপা ও হাঙ্গেরির অ্যাডাম মারোসি ব্রোঞ্জ জিতেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১০৩০ঘ.