ঢাকা, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ৩১ অগাস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড হকি লিগে অংশ নিতে যাওয়া জাতীয় দলের প্রস্তুতি শুরু হয়েছে। দলের কোচ
মাহবুব হারুন।
‘এ’ গ্র“পে বাংলাদেশের তিন প্রতিপক্ষ থাইল্যান্ড, হংকং এবং স্বাগতিক সিঙ্গাপুর। গ্র“প সেরা দল পরবর্তী রাউন্ডে খেলবে।
এই প্রতিযোগিতায় দ্বিতীয় রাউন্ডে খেলার ব্যাপারে আশাবাদী মাহবুব হারুন। তিনি বলেন, “হাতে যে সময় আছে তা ভালো মতো কাজে লাগাতে পারলে গ্র“প সেরা হয়ে দ্বিতীয় রাউন্ডে যাওয়া অসম্ভব নয়। আশা করি খেলোয়াড়রা হতাশ করবে না।”
“লিগ মাত্র শেষ হয়েছে। সবাই খেলার মধ্যেই ছিলো। টুর্নামেন্টে এটা ভালোই কাজে আসবে,” যোগ করেন তিনি।
জাতীয় দলের ক্যাম্পে ২০ জন ডাক পেলেও শেষ মুহূর্তে দল থেকে বাদ পড়েন মোহামেডানের গোলরক্ষক শাকিল আহমেদ। প্রিমিয়ার লিগে আবাহনীর পাকিস্তানী খেলোয়াড় মোহাম্মদ মুদাস্সরকে ঘুষি মারার অপরাধে লিগ কমিটি তাকে ছয় ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে।
ক্যাম্পে ডাক পাওয়া ১৯ জন : জাহিদ হোসেন, অসীম কুমার গোপ, মশিউর রহমান বিপ্ল¬ব, মামুনুর রহমান চয়ন, ইমরান হাসান পিন্টু, খোরশেদুর রহমান, তাপস বর্মণ, আসাদুজ্জামান চন্দন, রোকনুজ্জামান সোহাগ, কামরুজ্জামান রানা, সারোয়ার হোসেন, শেখ মোহাম্মদ নান্নু, শহিদুল্ল¬াহ টিটু, কৃষ্ণ কুমার, মইনুল ইসলাম কৌশিক, রাসেল মাহমুদ জিমি, হাসান যুবায়ের নিলয়, পুস্কর ক্ষিসা মিমো ও ইকবাল নাদির প্রিন্স।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৫৭ঘ.
bdnews24