২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অলিম্পিকে রাউলিনের দ্বিতীয় ‘ডাবল’

অলিম্পিক ডাইভিংয়ে মেয়েদের ১০ মিটার প্ল্যাটফর্মে সোনা জিতেছেন বিশ্ব চ্যাম্পিয়ন চীনের রাউলিন চেন। অলিম্পিকে এটি তার চতুর্থ সোনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2012, 04:16 AM

Updated : 24 Aug 2022, 11:54 AM

ঢাকা, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -অলিম্পিক ডাইভিংয়ে মেয়েদের ১০ মিটার প্ল্যাটফর্মে সোনা জিতেছেন বিশ্ব চ্যাম্পিয়ন চীনের রাউলিন চেন। অলিম্পিকে এটি তার চতুর্থ সোনা। ৪২২.৩০ স্কোর করে সোনা জেতার পর চেন এখন উঠে এসেছেন স্বদেশী কিংবদন্তি ফু মিংজিয়া, যুক্তরাষ্ট্রের ডরোথি পয়ন্টন-হিল ও প্যাট ম্যাকক্রমিকের পাশে। এরা প্রত্যেকেই টানা দুই অলিম্পিকে এ ইভেন্টে সোনা জিতেছেন। চার বছর আগে বেইজিংয়ে ১০ মিটার প্ল্যাটফর্ম ও সিনক্রোনাইজড ১০ মিটার প্ল্যাটফর্মে সোনা জেতা রওলিন লন্ডনে এসেছিলেন একটি সোনা জেতার লক্ষ্য নিয়ে। সিনক্রোনাইজড ১০ মিটার প্ল্যাটফর্মে জিতে সেই লক্ষ্য পূরণ হয়েছে আগেই। এবার নিজেকে নিয়ে গেলেন নতুন উচ্চতায়। চীনা ডাইভারদের মধ্যে তিনি ছাড়া কেবল ফু মিংজিয়া, গয়ো জিংজিং ও ওয়ো মিনজিয়ারই চারটি করে অলিম্পিক সোনা রয়ছে। ৩৬৬.৫০ স্কোর করে অস্ট্রেলিয়ার ব্রিটানি ব্রোবেন রূপা ও ৩৫৯.২০ স্কোর করে মালয়েশিয়ার রিনং পান্ডেলেলা পামগ ব্রোঞ্জ জিতেছেন এই ইভেন্টে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১০১৪ ঘ.