২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাথলেটিকসে যুক্তরাষ্ট্রের আরো দুই সোনা

অ্যাথলেটিকসে বৃহস্পতিবার আরো দুটি সোনা জিতেছে যুক্তরাষ্ট্র। পুরুষদের ডেকাথলন ও ট্রিপল জাম্পে সোনা-রূপা দুটোই জিতেছে মার্কিন প্রতিযোগিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2012, 03:59 AM

Updated : 24 Aug 2022, 11:54 AM

ঢাকা, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অ্যাথলেটিকসে বৃহস্পতিবার আরো দুটি সোনা জিতেছে যুক্তরাষ্ট্র। পুরুষদের ডেকাথলন ও ট্রিপল জাম্পে সোনা-রূপা দুটোই জিতেছে মার্কিন প্রতিযোগিরা। পুরুষদের ট্রিপল জাম্পে মৌসুম সেরা ১৭.৮১ মিটার অতিক্রম করে সোনা জিতেছেন ক্রিস্টিয়ান টেলর। তার জয়ে এই ইভেন্টে ১৬ বছরের খরা কাটলো যুক্তরাষ্ট্রের। ১৭.৬২ মিটার অতিক্রম করে স্বদেশের উইল ক্লে রূপা ও ১৭.৪৮ মিটার অতিক্রম করে ইতালির ফ্যাব্রিজো ডোনাটো ব্রোঞ্জ জিতেছেন। পুরুষদের ডেকাথেলনে ৮৮৬৯ স্কোর করে যুক্তরাষ্ট্রের অ্যাশটন ইটন সোনা ও মৌসুম সেরা ৮৬৭১ স্কোর করে স্বদেশের টেরি হার্ডি রূপা জিতেছেন। কিউবার লিওনেল সুয়ারেজ ৮৫২৩ স্কোর করে জিতেছেন ব্রোঞ্জ। মহিলাদের জ্যাভলিন থ্রো ইভেন্টে সোনা জিতেছেন চেক প্রজাতন্ত্রের বারবোরা স্পটাকোভা। মৌসুম সেরা ৬৯.৫৫ মিটার দূরত্বে বর্শা নিক্ষেপ করে তিনি বেইজিং অলিম্পিকের পদক ধরে রেখেছেন। এই ইভেন্টে ৬৫.১৬ মিটার ছুড়ে জার্মানির ক্রিস্টিনা ওবারগলফ রূপা ও স্বদেশের লিন্ডা স্টাল মৌসুম সেরা ৬৪.৯১ দূরত্বে ছুড়ে ব্রোঞ্জ জিতেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/জেকে/০৯৪৫ ঘ.