ঢাকা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেডারেশন শিল্ড নামে একটি নতুন টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এই টুর্নামেন্ট শুরু হওয়ার কথা।
বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন, “টুর্নামেন্টের রূপরেখা ইতোমধ্যে চূড়ান্ত হয়ে গেছে। দলগুলোকে চিঠি পাঠানো হয়েছে। পেশাদার লিগের দ্বিতীয় স্তরের দল, বিশ্ব-বিদ্যালয়, জেলা ও সার্ভিসেস দলগুলো এই টুর্নামেন্টে অংশ নেয়ার সুযোগ পাবে।”
১৬ অথবা ১৮ টি দল নিয়ে ফেডারেশন শিল্ডের চূড়ান্ত পর্ব হবে। তার আগে তিনটি ভেন্যুতে হবে প্রাথমিক পর্ব। ভেন্যু তিনটি হলো সিলেট, ফরিদপুর ও চট্টগ্রাম।
প্রাথমিক পর্বে প্রতিটি ভেন্যুতে দুইটি করে গ্র“পে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে দলগুলো। গ্র“প চ্যাম্পিয়নরা খেলবে চূড়ান্ত পর্বে।
এরই মধ্যে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাব, অগ্রণী ব্যাংক এসসি ও বারিধারা এসসি ফেডারেশন শিল্ডে অংশ নেয়া নিশ্চিত করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০০২ঘ.
bdnews24