২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীর্ষস্থান ধরে রেখেছে চীন

লন্ডন অলিম্পিকের দশম দিন শেষে পদক তালিকার শীর্ষেই রয়েছে চীন। ৩১ সোনা, ১৯ রূপা ও ১৪ ব্রোঞ্জসহ তাদের পদক ৬৪টি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2012, 07:47 PM

Updated : 24 Aug 2022, 11:53 AM

ঢাকা, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লন্ডন অলিম্পিকের দশম দিন শেষে পদক তালিকার শীর্ষেই রয়েছে চীন। ৩১ সোনা, ১৯ রূপা ও ১৪ ব্রোঞ্জসহ তাদের পদক ৬৪টি। ২৯ সোনা ১৫ রুপা ও ১৯ ব্রোঞ্জসহ ৬৩টি পদক নিয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র। ১৮ সোনা এবং ১১টি করে রুপা ও ব্রোঞ্জ জেতা যুক্তরাজ্য রয়েছে তৃতীয় স্থানেই। শুটিং ৫০ মিটার রাইফেলস থ্রি পজিশনে ১২৭৮.৫ স্কোর করে নতুন অলিম্পিক রেকর্ড গড়ে সোনা জিতেছেন ইতালির নিকোলো ক্যা¤িপ্রয়ানি। ১২৭২.৫ স্কোর করে দক্ষিণ কোরিয়ার জংহাইয়ুন কিম রূপা ও ১২৭১.৩ স্কোর করে যুক্তরাষ্ট্রের ম্যাথু ইমন্স। পুরুষদের ট্র্যাপে তীব্র লড়াইয়ের পর শুট আপে ৬-৫ ব্যবধানে ইতালির ম্যাসিমো ফ্যাব্রিজিকে হারিয়ে সোনা জিতেছেন ক্রোয়েশিয়ার জিওভান্নি সেরনোগোরাজ। ব্রোঞ্জ জিতে এ অলিম্পিকে কুয়েতকে প্রথম পদক এনে দিয়েছেন ফেহাইদ আলদেহানি। সেইলিং পুরুষদের লেসারে সোনা জিতেছেন অস্ট্রেলিয়ার টম স্লিংসবি। রূপা জিতে সাইপ্রাসকে প্রথম পদক এনে দিয়েছেন পাভলস কন্টিডেস। ব্রোঞ্জ জিতেছেন সুইডেনের রাসমোস মায়রগ্রিন। মহিলাদের লেসার রেডিয়ালে সোনা জিতেছেন চীনের লিজা জু। নেদারল্যান্ডসের ম্যারিট বাওমেস্টার রূপা ও বেলজিয়ামের ইভি ভ্যান অ্যাকের ব্রোঞ্জ জিতেছেন। ইকুয়েস্ট্রিয়ান দলগত জাম্পিংয়ে নেদারল্যান্ডস ও সৌদি আরবেকে পেছনে ফেলে সোনা জিতেছে যুক্তরাজ্য। প্রতিযোগিতায় এটিই সৌদি আরবের প্রথম সোনা। সাইক্লিং পুরুষদের ¯িপ্রন্টে সোনা জিতেছেন যুক্তরাজ্যের জ্যাসন কেনি। এর আগে বাছাইপর্বে নতুন অলিম্পিক রেকর্ড গড়েন তিনি। ফ্রান্সের জর্জি বাগি রূপা ও অস্ট্রেলিয়ার শেন পার্কিনস ব্রোঞ্জ জিতেছেন। ভারোত্তোলন পুরুষদের ১০৫ কেজি ওজন শ্রেণীতে সোনা জিতেছেন ইউক্রেনের অলেক্সি তোরোখতি। ইরানের নবাব নাসিরশেলাল রূপা ও পোল্যান্ডের ওজসিয়েচ ব্রাটলোমিজ বঙ্ক। কুস্তি গ্রেকো রোমান কুস্তির ৬০ কেজি ওজন শ্রেণীতে জর্জিয়ার রেভাজ লাসখিকে হারিয়ে সোনা জিতেছেন ইরানের হাজী ওমিদ নরোজি। আজারবাইজানের হাসান আলিয়েভকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছেন রাশিয়ার জাওয়ার কুরামাগোমেডভ। ৮৪ কেজি ওজন শ্রেণীতে মিশরের জাবের মোহাম্মদ ইব্রাহিম কারামকে হারিয়ে সোনা জিতেছেন রাশিয়ার অ্যালান খুগায়েভ। ১২০ কেজি ওজন শ্রেণীতে এস্তোনিয়ার হেইকি নবিকে হারিয়ে সোনা জিতেছেন কিউবার মিজাইন নুনেজ লোপেজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসইউ/১১২৬ ঘ.