ঢাকা, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুই দিন পর অলিম্পিকের শীর্ষস্থান ফিরে পেয়েছে চীন। রোববার নবম দিনে তাদের সংগ্রহ ৩০ সোনা, ১৭ রুপা ও ১৪ ব্রোঞ্জসহ ৬১টি পদক। ২৮ সোনা, ১৪ রুপা ও ১৮ ব্রোঞ্জসহ ৬০টি পদক নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে যুক্তরাষ্ট্র। ১৬ সোনা, ১১ রুপা ও ১০ ব্রোঞ্জসহ ৩৭টি পদক নিয়ে তৃতীয় স্থানেই আছে স্বাগতিক যুক্তরাজ্য।
ভারোত্তোলন
মহিলাদের ৭৫+ কেজি ওজন শ্রেণীতে ৩৩৩ কেজি তুলে বিশ্ব রেকর্ড গড়ে চীনকে সোনা এনে দিয়েছেন লুলু ঝুও। ø্যাচে ১৪৬ কেজি তোলার পর ক্লিন অ্যান্ড জার্কে ১৮৭ কেজি তুলে নতুন অলিম্পিক রেকর্ডও গড়েছেন তিনি।
৩৩২ কেজি তুলে রুপা জেতা রাশিয়ার তাতিয়ানা কাসিরিনা ø্যাচে ১৫১ কেজি তুলে গড়েন নতুন বিশ্ব রেকর্ড। ২৯৪ কেজি তুলে আর্মেনিয়ার রিপসিম খুরসুডিয়ান ব্রোঞ্জ জিতেছেন।
ডাইভিং
মহিলাদের ৩ মিটার ¯িপ্রংবোর্ডের সোনা ও রুপা দুটোই গেছে চীনের ঘরে। ৪১৪ স্কোর করে মিনজিয়া ওয়ো হারিয়েছেন দ্বৈত সিনক্রোনাইজড ৩ মিটার ¯িপ্রংবোর্ডে তার সোনা জয়ী পার্টনার হি জিকে। ব্রোঞ্জ জিতেছেন মেক্সিকোর লরা সানচেজ।
শূটিং
৫০ মিটার পিস্তলে দক্ষিণ কোরিয়াকে সোনা এনে দিয়েছেন জিন জংহ। এবারের আসরে এটি তার দ্বিতীয় সোনা। এর আগে ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জেতেন তিনি। ৬৬২ স্কোর করে স্বদেশের রায়ে চুই ইয়ং ও চীনের ঝিওয়েই ওয়াংকে হারান তিনি।
সেইলিং
পুরুষদের স্টারে প্রথম হয়ে সুইডেনকে প্রথম সোনা এনে দিয়েছেন ফ্রেডরিক লুফ ও ম্যাক্স সালমিনেন। যুক্তরাজ্য রুপা ও ব্রাজিল ব্রোঞ্জ জিতেছে।
পুরুষদের ফিনে সোনা জিতেছেন যুক্তরাজ্যের বেন অ্যাইনসলি। ডেনমার্কের জোনাস হগ-ক্রিস্টিয়ান রুপা ও ফ্রান্সের জোনাথন লবার্ট ব্রোঞ্জ জিতেছেন।
সাইক্লিং
পুরুষদের অমনিয়ামে সোনা জিতেছেন ডেনমার্কের নরম্যান ল্যাসে হ্যানসেন। ফ্রান্সের ব্রায়ান কোগার্ড রুপা ও যুক্তরাজ্যের এডওয়ার্ড ক্যান্সি ব্রোঞ্জ জিতেছেন।
কুস্তি
পুরুষদের ৫৫ কেজি ওজন শ্রেণীতে আজারবাইজানের রোভশান বেয়ারামভকে হারিয়ে ইরানকে প্রথম সোনা এনে দিয়েছেন মোহাম্মদ হামিদ রেহানপুর সোরইয়ানি। ব্রোঞ্জ জিতেছেন রাশিয়ার মিনগিয়ান সেমনভ ও হাঙ্গেরির পিটার মোডোস।
পুরুষদের ৭৪ কেজি ওজন শ্রেণীতে আর্মেনিয়ার আর্সেন জুলফালকায়েনকে হারিয়ে সোনা জিতেছেন রাশিয়ার রোমান ভাসভ। ব্রোঞ্জ জিতেছেন আজারবাইজানের এমিন আহমাদভ ও লিথুনিয়ার আলেক্সান্দার কাজাকেভিচ।
জিমন্যাস্টিকস
অল-অ্যারাউন্ড চ্যাম্পিয়ন জাপানের কোহেই উচিমুরা ও রাশিয়ার ডেনিস আরলিয়াজিনকে হারিয়ে পুরুষদের ফ্লোর এক্সারসাইজে সোনা জিতেছেন চীনের কাই জুও। ১৫.৯৩৩ স্কোর করা জুওয়ের এটি দ্বিতীয় সোনা। এর আগে দলগত ইভেন্টেও সোনা জেতেন ফ্লোরের এই বিশ্ব চ্যাম্পিয়ন।
বেইজিং অলিম্পিকেও এই ইভেন্টে সোনা জিতেছিলেন তিনি। সেই সোনা ভূমিকম্প বিধ্বস্ত সিচুয়ান প্রদেশের পুনর্গঠনের জন্য নিলামে তুলেছিলেন জুও।
যুক্তরাজ্যের লুইস স্মিথ ও ম্যাক্স হোয়াইট লককে পেছনে ফেলে পুরুষদের পমেল হর্সে সোনা জিতেছেন হাঙ্গেরির ক্রিস্টিয়ান বার্কি। ২০১০ ও ২০১১ সালে হাঙ্গেরির বর্ষসেরা পুরুষ অ্যাথলেটের পুরস্কার জেতা বার্কি ৫ বছর বয়স থেকে জিমন্যাস্টিকস শুরু করেন।
মহিলাদের ভল্টে রুমানিয়ার সাবেক হ্যান্ডবল খেলোয়াড় রালোচা সান্দ্রা ইজবাসা সোনা জিতেছেন। ১৫.১৯১ স্কোর করে তিনি পেছনে ফেলেছেন যুক্তরাষ্ট্রের ম্যাক কায়লা ম্যারনি (১৫.০৮৩) ও রাশিয়ার মারিয়া পাসেকাকে (১৫.০৫০)।
ফেন্সিং
পুরুষদের টিম ফয়েলে জাপানকে হারিয়ে সোনা জিতেছে ইতালি। যুক্তরাষ্ট্রকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে জার্মানি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/০৩০০ঘ.
bdnews24