২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবি ব্যাংক ক্রীড়া বিষয়ক প্রশিক্ষণ কোর্স সমাপ্ত

এবি ব্যাংক ক্রীড়া ধারাভাষ্য, ক্রীড়া উপস্থাপনা এবং ক্রীড়া সাংবাদিকতা প্রশিক্ষণ কোর্স- ২০১২ এর প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2012, 03:48 PM

Updated : 24 Aug 2022, 11:52 AM

ঢাকা, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এবি ব্যাংক ক্রীড়া ধারাভাষ্য, ক্রীড়া উপস্থাপনা এবং ক্রীড়া সাংবাদিকতা প্রশিক্ষণ কোর্স- ২০১২ এর প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়েছে। রোববার রাজধানীর হোটেল লা-ভিঞ্চিতে সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। স্পোর্টস ভিশন লিমিটেড ও এটিএন বাংলার যৌথ উদ্যোগে সারা দেশ থেকে ৫০ জন প্রশিক্ষণার্থী এ কোর্সে অংশ নেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গত ৮-১৫ জুন এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কোর্সটির স্ট্র্যাটিজিক পার্টনার ছিল বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি ও বাংলাদেশ স্পোর্টস কমেন্টেটরস ফোরাম। মিডিয়া পার্টনার অনলাইন সংবাদ মাধ্যম নফহবংি২৪.পড়স ও দৈনিক সমকাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/ সিএস/ ২১৩০ ঘ