২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যারাথনে ইথিওপিয়ার জেলেনার রেকর্ড

অলিম্পিক রেকর্ড গড়ে মেয়েদের ম্যারাথনের সোনা জিতেছেন ইথিওপিয়ার টিকি জেলানা। প্রবল বৃষ্টির মধ্যে সবাইকে পেছনে ফেলতে তার সময় লেগেছে ২ ঘন্টা ২৩ মিনিট ৭ সেকেন্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2012, 03:10 PM

Updated : 24 Aug 2022, 11:52 AM

ঢাকা, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অলিম্পিক রেকর্ড গড়ে মেয়েদের ম্যারাথনের সোনা জিতেছেন ইথিওপিয়ার টিকি জেলানা। প্রবল বৃষ্টির মধ্যে সবাইকে পেছনে ফেলতে তার সময় লেগেছে ২ ঘন্টা ২৩ মিনিট ৭ সেকেন্ড। অলিম্পিক ম্যারাথনে এটি ইথিওপিয়ার দ্বিতীয় সোনা। জেলানার আত্মীয় গেজাহেগনে আবেরা ২০০০ সিডনি অলিম্পিকে পুরুষদের ম্যারাথনে সোনা জিতেছিলেন। জেলানার চেয়ে ৫ সেকেন্ড বেশি সময় নিয়ে রুপা জেতেন কেনিয়ার প্রিসকাহ জেপটু। ব্রোঞ্জ রাশিয়ার তাতিয়ানা পেত্রোভা আরখিপোভার। দুবার লন্ডন ম্যারাথনের বিজয়ী কেনিয়ার মেরি কেইতানির অবস্থান চতুর্থ। রোববার প্রতিযোগিতার শুরু থেকে শেষ পর্যন্ত বৃষ্টির মধ্যেই দৌড়াতে হয়েছে প্রতিযোগীদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১০৮ঘ.