২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীর্ষেই আছে যুক্তরাষ্ট্র

২৬ সোনা, ১৩ রুপা, ১৫ ব্রোঞ্জসহ ৫৪টি পদক নিয়ে অলিম্পিকের শীর্ষস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। ২৫ সোনা, ১৬ রুপা ও ১২ ব্রোঞ্জসহ ৫৩ পদক নিয়ে চীনের অবস্থান দ্বিতীয়। ১৪ সোনা, ৭ রুপা ও ৮ ব্রোঞ্জসহ ২৯ পদক নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে স্বাগতিক যুক্তরাজ্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2012, 04:07 AM

Updated : 24 Aug 2022, 11:53 AM

ঢাকা, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২৬ সোনা, ১৩ রুপা, ১৫ ব্রোঞ্জসহ ৫৪টি পদক নিয়ে অলিম্পিকের শীর্ষস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। ২৫ সোনা, ১৬ রুপা ও ১২ ব্রোঞ্জসহ ৫৩ পদক নিয়ে চীনের অবস্থান দ্বিতীয়। ১৪ সোনা, ৭ রুপা ও ৮ ব্রোঞ্জসহ ২৯ পদক নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে স্বাগতিক যুক্তরাজ্য। ব্যাডমিন্টন মহিলা এককের ফাইনালে স্বদেশের ইহান ওয়াংকে হারিয়ে সোনা জিতেছেন জুরুই লি। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের মাঝপথে চীনের জিন ওয়াং আহত হয়ে সরে দাঁড়ানোয় ব্রোঞ্জ জিতেছেন ভারতের সাইনা নেহওয়াল। মহিলাদের দ্বৈতে জাপানের মিজোকি ফুজি ও কাকিওয়া রেইকাকে হারিয়ে ব্যাডমিন্টনে চীনকে তৃতীয় সোনা এনে দিয়েছেন ইউনলেই ঝাও ও কিন তিয়ান। এর আগে মিশ্র দ্বৈতে সোনা জেতা ঝাও ইতিাস গড়েছেন। একই অলিম্পিকে দুটো সোনা জয়ী প্রথম খেলোয়াড় তিনি। ২০ কিলোমিটার হাঁটা নতুন অলিম্পিক রেকর্ড গড়ে চীনকে অ্যাথলেটিকসে প্রথম সোনা এনে দিয়েছেন চেন ডিং। শুরু থেকেই এগিয়ে থাকা চেন ১ ঘন্টা ১৮ মিনিট ৪৬ সেকেন্ড সময় নিয়ে সবাইকে পেছনে ফেলেন। গুয়েতেমালার এরিক বারোন্ডো ১ ঘন্টা ১৮ মিনিট ৫৭ সেকেন্ড সময় নিয়ে রুপা ও চীনেরই ওয়াং ঝেন ১ ঘন্টা ১৯ মিনিট ২৫ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জেতেন। ফেন্সিং মহিলাদের দলগত ইপিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সোনা জিতেছে চীন। রাশিয়াকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে যুক্তরাষ্ট্র। ট্র্যাম্পোলিন মহিলাদের ট্র্যাম্পোলিনে চীনের শানশান হাং ও ওয়েন্না হিকে পেছনে ফেলে কানাডাকে প্রথম সোনা এনে দিয়েছেন রোসানাগ ম্যাকক্লেননান। শ্যূাটিং মহিলাদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে ৬৯১.৯ স্কোর করে নতুন অলিম্পিক রেকর্ড গড়ে যুক্তরাষ্ট্রকে সোনা এনে দিয়েছেন লিন জেমি গ্রে। সার্বিয়ার ইভানা মাকসিমোভিচ ও চেক প্রজাতন্ত্রের আদেলা সাইকোরোভ ব্রোঞ্জ জিতেছেন। মহিলাদের ট্র্যাপে স্লোভাকিয়ার জুজানা স্টেভেকেকোভা ও ফ্রান্সের ডেলফিন রিয়াওকে পেছনে ফেলে সোনা জিতেছেন ইতালির জেসিকা রসি। সাইক্লিং মহিলাদের দলগত পারস্যূটে ৩ মিনিট ১৪.০৫১ সেকেন্ড সময় নিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়ে সোনা জিতেছে যুক্তরাজ্য। যুক্তরাষ্ট্র রুপা ও কানাডা ব্রোঞ্জ জিতেছে। ভারোত্তলন পুরুষদের ৯৪ কেজি ওজন শ্রেণীতে নতুন বিশ্ব রেকর্ড গড়ে কাজাখস্থানের লিয়া ইলিন। ৪১৮ কেজি ওজন তুলে পেছনে ফেলেছেন রাশিয়ার আলেক্সান্ডার ইভানভ ও মালদোভার আনাতোলি সিরিকুকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১০০৫ ঘ.