২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবলের শেষ চারে ব্রাজিল

পিছিয়ে পড়েও লিয়ান্দ্রো দামিয়াওয়ের জোড়া গোলে হন্ডুরাসকে ৩-২ ব্যবধানে হারিয়ে অলিম্পিক ফুটবলের সেমিফাইনালে উঠেছে ব্রাজিল। জাপান ও মেক্সিকোও পা রেখেছে শেষ চারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2012, 06:38 PM

Updated : 24 Aug 2022, 11:52 AM

ঢাকা, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পিছিয়ে পড়েও লিয়ান্দ্রো দামিয়াওয়ের জোড়া গোলে হন্ডুরাসকে ৩-২ ব্যবধানে হারিয়ে অলিম্পিক ফুটবলের সেমিফাইনালে উঠেছে ব্রাজিল। জাপান ও মেক্সিকোও পা রেখেছে শেষ চারে। সেন্ট জেমস পার্কে ১২ মিনিটের সময় ব্রাজিলকে চমকে দিয়ে গোল করেন হন্ডুরাসের মিডফিল্ডার মারিও মার্টিনেজ। তবে ৩৩ মিনিটে ডিফেন্ডার উইলমার ক্রিসান্তোর দ্বিতীয় হলুদ কার্ড ১০ জনের দলে পরিণত করে হন্ডুরাসকে। ৩৮ মিনিটে ব্রাজিলকে সমতায় ফেরান দামিয়াও। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ। ১০ জনের দল নিয়েই ৪৮ মিনিটে আবার এগিয়ে যায় হন্ডুরাস। গোল করেন রজার এসপিনোজা। তবে দুই মিনিট পরই আবার সমতা নিয়ে আসেন ব্রাজিলের সবচেয়ে বড় তারকা নেইমার। ৬০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্রাজিলকে প্রথম বারের মতো এগিয়ে দেন দামিয়াও। হন্ডুরাস সমতা ফেরাতে তো পারেইনি, বরং শেষ মুহূর্তে দ্বিতীয় হলুদ কার্ড দেখে দলকে লজ্জায় ফেলে দেন এসপিনোজা। ওল্ড ট্র্যাফোর্ডে জাপান ৩-০ গোলে ১০ জনের মিশরকে এবং ওয়েম্বলিতে মেক্সিকো ৪-২ গোলে সেনেগালকে হারিয়েছে। মঙ্গলবার সেমিফাইনালে জাপানের প্রতিপক্ষ মেক্সিকো। আর শেষ চারে ব্রাজিল খেলবে যুক্তরাজ্য-দক্ষিণ কোরিয়ার বিজয়ীর বিপক্ষে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/০০৩৬ঘ.