২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবাহনী-ঊষার ড্রয়ে মোহামেডানের লাভ

আবাহনীকে হারাতে পারলে মোহামেডানের কাছাকাছি থাকতে পারতো ঊষা ক্রীড়া চক্র। কিন্তু শনিবার প্রিমিয়ার হকি লিগের সুপার ফাইভে আবাহনীর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ঊষা। তাই মোহামেডানের শিরোপা-সম্ভাবনা আরো উজ্জ্বল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2012, 02:54 PM

Updated : 24 Aug 2022, 11:52 AM

ঢাকা, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আবাহনীকে হারাতে পারলে মোহামেডানের কাছাকাছি থাকতে পারতো ঊষা ক্রীড়া চক্র। কিন্তু শনিবার প্রিমিয়ার হকি লিগের সুপার ফাইভে আবাহনীর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ঊষা। তাই মোহামেডানের শিরোপা-সম্ভাবনা আরো উজ্জ্বল। ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা মোহামেডানের চেয়ে ৩ পয়েন্ট পিছিয়ে আছে ঊষা। অর্থাৎ শিরোপার আশা বাঁচিয়ে রাখতে ঊষাকে শেষ ম্যাচে মোহামেডানকে হারাতেই হবে। ঐ ম্যাচে ঊষা জিতলে শিরোপা নির্ধারণের জন্য প্লে অফ ম্যাচ হবে। নইলে এ মৌসুমে হকির সবচেয়ে শক্তিশালী দল মোহামেডানই চ্যাম্পিয়ন। ২৯ পয়েন্ট সংগ্রহ করা আবাহনীকে তৃতীয় স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে এবার। শনিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ২০ মিনিটে কাসিম আলী এগিয়ে দেন আবাহনীকে। ৫৮ মিনিটে ঊষাকে সমতায় ফেরান শাহবাজ আলী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০৫২ঘ.