ঢাকা, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লন্ডন অলিম্পিকে শনিবার রোইংয়ে আরো দুটি সোনা জিতেছে যুক্তরাজ্য। এই ইভেন্টে এটি তাদের চতুর্থ সোনা।
পুরুষদের চারদাঁড়ে ৬ মিনিট ৩.৯৭ সেকেন্ড সময় নিয়ে স্বাগতিকদের সোনা এনে দিয়েছেন গ্রেগরি, রীড, জেমস ও ট্রিগস হজ। ৬ মিনিট ৫.১৯ সেকেন্ড সময় নিয়ে অস্ট্রেলিয়া রূপা ও ৬ মিনিট ৭.২০ সেকেন্ড সময় নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ব্রোঞ্জ জিতেছে।
মহিলাদের লাইওয়েট ডাবল স্কালে চীনের ডংজিয়ান জু ও ওয়েইনি হাংকে পেছনে ফেলে সোনা জিতেছেন যুক্তরাজ্যের ক্যাথরিন কপল্যান্ড ও সোফি হসকিং। ব্রোঞ্জ জিতেছেন গ্রিসের আলেক্সান্দ্রা সিয়াভো ও ক্রিস্টিনা জিয়াজিটডোও।
পুরুষদের লাইটওয়েট ডাবল স্কালে যুক্তরাজ্যের মার্ক হান্টার ও জ্যাক পারচ্যাসকে পেছনে ফেলে ডেনমার্ককে প্রথম সোনা এনে দিয়েছেন রামোস কুইস্ট ও ম্যাডাস রাসমুসেন। ব্রোঞ্জ জিতেছে নিউজিল্যান্ডের স্ট্রম উরু ও পিটার টেলর।
মহিলাদের সিঙ্গেলস স্কালে জিতে চেক প্রজাতন্ত্রকে প্রথম সোনা এনে দিয়েছেন মিরোস্লাভা কানপকোভা। ডেনমার্কের ফেই উডবি এরিশ্চেন রূপা ও অস্ট্রেলিয়ার কিম ক্রো ব্রোঞ্জ জিতেছেন
ট্রায়াথলন
মহিলাদের ট্রায়াথলনে সুইডেনের লিসা নরডেন ও অস্ট্রেলিয়ার ইরিন ডেনসামকে পেছনে ফেলে সুইজারল্যান্ডকে প্রথম সোনা এনে দিয়েছেন নিকোলা ¯িপ্রং।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৮১৫ ঘ.
bdnews24