ঢাকা, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাইকেল ফেলপস বা রায়ান লোক্টি নন বিশ্বের দ্রুততম সাঁতারু ফ্রান্সের ফ্লোরেন্ট মানাউডো। শুক্রবার ৫০ মিটার ফ্রিস্টাইলে ২১.৩৪ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতে এ কৃতিত্ব অর্জন করেন তিনি।
যুক্তরাষ্ট্রের কোলেন জোন্স ২১.৫৪ সেকেন্ড সময় নিয়ে রুপা ও ব্রাজিলের সিজার সিয়েলো ২১.৫৯ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন।
মানাউডো পরিবারের দ্বিতীয় সদস্য হিসেবে অলিম্পিকে সোনা জিতলেন ফ্লোরেন্স। এর আগে ২০০৪ সালে এথেন্স অলিম্পিকে তার বড় বোন লুরি মানাউডো ৪০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে সোনা জেতেন।
এর আগে মহিলাদের ৮০০ মিটার ফ্রিস্টাইলে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের ক্যাটি লিডেকি। ৮ মিনিট ১৪.৬৩ সেকেন্ড সময় নিয়ে আমেরিকান রেকর্ড গড়ে পেছনে ফেলেছেন স্পেনের গ্রেসিয়া বেলমন্টে (৮ মিনিট ১৮.৭৬) ও যুক্তরাজ্যের রেবেকা এডলিংটনকে (৮ মিনিট ২০.৩২)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০৯০১ ঘ.
bdnews24