ঢাকা, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লন্ডন অলিম্পিকে মেয়েদের ফুটবল থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। শুক্রবার কোয়ার্টার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন জাপানের কাছে ২-০ গোলে হেরে যায় তারা।
জাপানের এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ইউকি ওজিমি। ২৭ মিনিটে প্রথম গোলটি করার পাশাপাশি দ্বিতীয় গোলটির রূপকারও এই স্ট্রাইকার । ৭৩ মিনিটে ওজিমির লম্বা পাসের বল পেয়ে যান শিনোবু ওহনো। চমৎকার চিপে ব্রাজিল গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বলে জালে জড়িয়ে দিতে কোনো ভুল হয়নি তার।
সেমিফাইনালে জাপানের প্রতিপক্ষ ফ্রান্স। কোয়ার্টার ফাইনালে সুইডেনকে ২-১ গোলে হারিয়েছে তারা।
নিউজিল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে যুক্তরাষ্ট্রও।
২৭ মিনিটে প্রথম গোলটি করেন যুক্তরাষ্ট্রের তারকা স্ট্রাইকার অ্যাবে ওয়ামব্যাচ। টুর্নামেন্টে এটা তার চতুর্থ গোল। ৮৭ মিনিটে দ্বিতীয় গোলটি করেন বদলি খেলোয়াড় সিডনি লেরোক্স।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/০১৪৬ ঘ.
bdnews24