২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরেকটি সাফল্যে ধরা ছোঁয়ার বাইরে ফেলপস

একমাত্র সাঁতারু হিসেবে দুই ইভেন্টে টানা তিন আসরে অলিম্পিক সোনা জিতলেন মাইকেল ফেলপস। ১০০ মিটার বাটারফ্লাইয়ে সোনা জিতে এই অনন্য নজির গড়লেন তিনি। এর আগে বৃহস্পতিবার ২০০ মিটার ব্যক্তিগত মিডলেও সোনা জেতেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2012, 07:10 PM

Updated : 24 Aug 2022, 11:51 AM

ঢাকা, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একমাত্র সাঁতারু হিসেবে দুই ইভেন্টে টানা তিন আসরে অলিম্পিক সোনা জিতলেন মাইকেল ফেলপস। ১০০ মিটার বাটারফ্লাইয়ে সোনা জিতে এই অনন্য নজির গড়লেন তিনি। এর আগে বৃহস্পতিবার ২০০ মিটার ব্যক্তিগত মিডলেও সোনা জেতেন তিনি। লন্ডন অলিম্পিকে শুরুটা খুব একটা ভালো না হলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে স্বরূপে ফিরছেন ফেলপস। ব্যক্তিগত দুটি সোনা ছাড়াও ৪x২০০ মিটার ফ্রিস্টাইল রিলের সোনাও জিতেছেন তিনি। এছাড়াও ঝুলিতে রয়েছে দুটি রুপা। সাবেক সোভিয়েত ইউনিয়নের কিংবদন্তি জিমন্যাস্ট লারিসা লাতিনিনাকে (১৮) ছাড়িয়ে ২১টি পদক নিয়ে পৌঁছেছেন আরো উচ্চতায়। এর আগে টানা তিন অলিম্পিকে একই ইভেন্টে সোনা জয়ের সুযোগ দুবার হাত ছাড়া করেন ফেলপস। শুক্রবার ৫১.২১ সেকেন্ড সময় নিয়ে দক্ষিণ আফ্রিকার চ্যাড লে ক্লস (৫১.৪৪ সেকেন্ড) ও রাশিয়ার এভগেনিকে (৫১.৪৪) পেছনে ফেলে সোনা জেতেন ফেলপস। এর আগে মহিলাদের ২০০ মিটার ব্যাকস্ট্রোকে ২ মিনিট ৪.০৬ সেকেন্ড সময় নিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়ে সোনা জিতেন যুক্তরাষ্ট্রের ফ্রাঙ্কলিন মিসি। লন্ডন অলিম্পিকে এটি তার তৃতীয় সোনা। তার পেছনেেে ক রাশিয়ার আনাস্তিয়া জুয়েভা রুপা ও স্বদেশী এলিজাবে বিইসেল ব্রোঞ্জ জিতেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০১০৮ ঘ.