ঢাকা, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শনিবার অলিম্পিকে পুরুষদের ফুটবলের চার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল-হন্ডুরাস, যুক্তরাজ্য-দক্ষিণ কোরিয়া, জাপান-মিশর এবং মেক্সিকো-সেনেগাল।
ব্রাজিল-হন্ডুরাস
এখনও পর্যন্ত অলিম্পিক ফুটবলে সোনা জিততে না পারা পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এবারের প্রতিযোগিতার অন্যতম ফেভারিট। গ্র“প পর্বে একমাত্র দল হিসেবে তিনটি ম্যাচেই জিতেছে তারা।
১৯৮৪ ও ১৯৮৮ অলিম্পিকের রানার্সআপ ব্রাজিল ১৯৯৬ ও সর্বশেষ ২০০৮ বেইজিং অলিম্পিকে তৃতীয় হয়েছিলো।
কিছুটা অপ্রত্যাশিতভাবে কোয়ার্টার ফাইনালে ওঠা হন্ডুরাস স্পেনকে ১-০ গোলে হারিয়ে চমকে দিয়েছে সবাইকে।
সেন্ট জেমস পার্কে ব্রাজিল-হন্ডুরাস ম্যাচের বিজয়ী দল মঙ্গলবার সেমিফাইনালে যুক্তরাজ্য-দক্ষিণ কোরিয়ার বিজয়ীর মুখোমুখি হবে।
যুক্তরাজ্য-দক্ষিণ কোরিয়া
১৯৬০ সালের পর প্রথমবারের মতো অলিম্পিক ফুটবলে খেলার সুযোগ পাওয়া যুক্তরাজ্য প্রথম ম্যাচে সেনেগালের সঙ্গে ড্র করলেও বাকি দুই ম্যাচ জিতে গ্র“প চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছে।
কার্ডিফের মিলেনিয়াম স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়ার সঙ্গে লড়তে হবে স্বাগতিকদের।
জাপান-মিশর
নিজেদের প্রথম ম্যাচে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট স্পেনকে হারিয়ে দিয়ে সবাইকে বিস্মিত করা জাপান গ্র“পের তিন ম্যাচে একটিও গোল খায়নি।
ওল্ড ট্র্যাফোর্ডে জাপানের প্রতিপক্ষ মিশরও নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিলের বিপক্ষে ভালো খেলেছে। প্রথমার্র্ধে ৩-০ গোলে পিছিয়ে থাকলেও শেষ পর্যন্ত দারুণ লড়াই করে ৩-২ গোলে হেরেছে তারা।
মেক্সিকো-সেনেগাল
গ্র“প চ্যাম্পিয়ন হিসেবে শেষ আটে ওঠা মেক্সিকো ওয়েম্বলিতে মুখোমুখি হবে সেনেগালের।
১৯৬৮ অলিম্পিকের সেমিফাইনালে খেলা মেক্সিকোও গ্র“পের তিন ম্যাচে গোল খায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২৩০২ঘ.
bdnews24