২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হকির দুই গোলরক্ষকের শাস্তি

গত বুধবার মোহামেডান-আবাহনী ম্যাচে গন্ডগোলের জন্য দায়ী দুই খেলোয়াড়কে শাস্তি দিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। মোহামেডানের গোলরক্ষক মাহবুবউল্ল¬াহ শাকিলকে ৬ ম্যাচ এবং আবাহনীর গোলরক্ষক আইনুল হোসেনকে ৪ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2012, 04:42 PM

Updated : 24 Aug 2022, 11:51 AM

ঢাকা, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত বুধবার মোহামেডান-আবাহনী ম্যাচে গন্ডগোলের জন্য দায়ী দুই খেলোয়াড়কে শাস্তি দিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। মোহামেডানের গোলরক্ষক মাহবুবউল্ল¬াহ শাকিলকে ৬ ম্যাচ এবং আবাহনীর গোলরক্ষক আইনুল হোসেনকে ৪ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লা¬হ জানিয়েছেন এই তথ্য। তিনি বলেন, “খেলার মাঠ বিশৃঙ্খলা করার জায়গা নয়। এখানে কেউ অপরাধ করলে তাকে শাস্তি পেতেই হবে।” খেলোয়াড়দের গন্ডগোলের কারণে ৭০ মিনিটের ম্যাচটি শেষ হতে প্রায় আড়াই ঘন্টা লেগেছে। সেদিন শাকিল আবাহনীর পাকিস্তানী খেলোয়াড় মোহাম্মদ মুদাসসরকে লাঞ্ছিত করেন। আর আইনুল চড়াও হন আম্পায়ারের ওপরে। দুজনই অবশ্য শাস্তির বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২২৩৯ঘ.