ঢাকা, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ‘ড্রিম টিমে’র হাত ধরে ফেন্সিংয়ে প্রত্যাশিত দ্বিতীয় সোনা জিতেছে ইতালি।
মহিলাদের দলগত ফয়েলে বতর্মান চ্যাম্পিয়ন রাশিয়াকে সহজেই ৪৫-৩১ ব্যবধানে হারিয়েছে ইতালি। এর আগে গত শনিবার ব্যক্তিগত ফয়েলের তিনটি পদকই জেতে ইতালির মেয়েরা।
লন্ডন অলিম্পিকে এটি ইতালির চতুর্থ সোনা।
এলিসা ডি ফ্রান্সিসকা, ভ্যালেন্টিনা ভেজ্জালি ও এরিগো আরিয়ানা বেইজিং অলিম্পিক হারের প্রতিশোধ নিলেন এবার। ২০০৮ সালের অলিম্পিকে সেমিফাইনালে রাশিয়ার কাছে ২২-২১ ব্যবধানে হেরে যায় ইতালি।
খেলার শুরুতেই এগিয়ে যায় ইাতালি। এক পর্যায়ে ৩০-১২ ব্যবধানে এগিয়ে যায় তারা। সেখান থেকে বদলি লারিয়া সালভাতোরির সৌজন্য রাশিয়া ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও অঘটন ঘটতে দেয়নি সতর্ক ইতালি।
ফ্রান্সকে ৩২-৪৫ ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে দক্ষিণ কোরিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১২১৮ ঘ.
bdnews24