ঢাকা, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অলিম্পিক টেনিসের পুরুষ এককে রজার ফেদেরার, নোভাক জোকোভিচ, অ্যান্ডি মারে ও হুয়ান মার্টিন দেল পোত্রো এবং মেয়েদের এককে সেরেনা উইলিয়ামস, মারিয়া শারাপোভা, ভিক্টোরিয়া আজারেঙ্কা ও মারিয়া কিরিলেঙ্কো সেমিফাইনালে উঠেছেন।
বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে উইম্বলডন চ্যাম্পিয়ন ফেদেরার ৬-৪, ৭-৬ গেমে যুক্তরাষ্ট্রের জন ইসনারকে, জোকোভিচ ৬-১, ৭-৫ গেমে ফ্রান্সের জো-উইলফ্রায়েড সোঙ্গাকে, মারে ৬-৪, ৬-১ গেমে স্পেনের নিকোলাস আলমাগ্রোকে এবং দেল পোত্রো ৬-৪, ৭-৬ গেমে জাপানের কেই নিশিকোরিকে হারিয়েছেন।
শেষ চারে ফেদেরার মুখোমুখি হবেন দেল পোত্রোর। আর জোকোভিচের লড়াই মারের বিপক্ষে।
মেয়েদের এককে সহজ জয় পেয়েছেন উইম্বলডন চ্যাম্পিয়ন সেরেনা। বিশ্বের সাবেক এক নম্বর খেলোয়াড় ক্যারোলিন ওজনিয়াকিকে ৬-০, ৬-৩ গেমে উড়িয়ে দিয়েছেন তিনি। আজারেঙ্কা ৬-৪, ৭-৫ গেমে জার্মানির অ্যাঞ্জেলিক কেরবারকে, কিরিলেঙ্কো ৭-৬, ৬-৩ গেমে চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভাকে এবং শারাপোভা ৬-২,৬-৫ গেমে বেলজিয়ামের কিম ক্লাইস্টার্সকে হারিয়েছেন।
সেমিফাইনালে সেরেনা খেলবেন আজারেঙ্কার বিপক্ষে। আর শারাপোভার প্রতিপক্ষ কিরিলেঙ্কো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/০০৪৫ঘ.
bdnews24