২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুক্রবার থেকে অ্যাথলেটিক্স

অলিম্পিকের অন্যতম আকর্ষণ অ্যাথলেটিক্স। শুক্রবার থেকে লন্ডনের অলিম্পিক পার্কে শুরু হবে অ্যাথলেটিক্সের লড়াই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2012, 06:29 PM

Updated : 24 Aug 2022, 11:51 AM

ঢাকা, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অলিম্পিকের অন্যতম আকর্ষণ অ্যাথলেটিক্স। শুক্রবার থেকে লন্ডনের অলিম্পিক পার্কে শুরু হবে অ্যাথলেটিক্সের লড়াই। শুক্রবার পুরুষদের ১৫০০ মিটার দৌড়, ৩০০০ মিটার স্টিপলচেজ, ৪০০ মিটার হার্ডলস, লং জাম্প ও হ্যামার থ্রো এবং মেয়েদের ১০০ ও ৪০০ মিটার দৌড়, ডিসকাস থ্রো ও ট্রিপল জাম্পের হিট হবে। শট পুট ও মেয়েদের ১০ হাজার মিটার দৌড়ের ফাইনালও হবে এদিন। পুরুষদের ১৫০০ মিটারে শিরোপার দাবিদার আসবেল কিপরপ। গত বছর দক্ষিণ কোরিয়ার দায়েগুতে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে কেনিয়াকে সোনা এনে দিয়েছিলেন তিনি। সতীর্থ সিলাস কিপলাগাত হতে পারেন তার প্রধান প্রতিদ্বন্দ্বী। কমনওয়েল গেমস চ্যাম্পিয়ন কিপলাগাত দায়েগুতে রুপা জিতেছিলেন। লং জাম্পে অস্ট্রেলিয়ার মিচেল ওয়াট অন্যতম ফেভারিট। চোটের কারণে বিশ্ব চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের ডোয়াইট ফিলিপসের অনুপস্থিতির কারণে তার সামনে সুবর্ণ সুযোগ। দায়েগুতে রুপা জিতেছিলেন ওয়াট। বেইজিং অলিম্পিকের দ্রুততম মানবী জ্যামাইকার শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস এবারও ফেভারিট। এ বছর তার সেরা টাইমিং ১০.৭০ সেকেন্ড, যা বছরেরও সেরা। ১০০ মিটার ¯িপ্রন্টে টানা দ্বিতীয় সোনা জয়ের পথে তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রের বিশ্ব চ্যাম্পিয়ন কারমেলিটা জেটার। শুক্রবার বিকেলে মেয়েদের ১০ হাজার মিটারে মুখোমুখি হবেন অলিম্পিক চ্যাম্পিয়ন ইথিওপিয়ার তিরুনেশ দিবাবা ও বিশ্ব চ্যাম্পিয়ন কেনিয়ার ভিভিয়ান চেরুইয়োট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/০০২৮ঘ.