২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইতিহাস গড়লেন গ্যাব্রিয়েলা ডগলাসও

মাইকেল ফেলপসের পর এবারের অলিম্পিকে ইতিহাস গড়লেন আরেক মার্কিনি। অলিম্পিকে প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে মেয়েদের জিমন্যাস্টিকসের ব্যক্তিগত অল-অ্যারাউন্ড ইভেন্টের সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের গ্যাব্রিয়েলা ডগলাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2012, 05:59 PM

Updated : 24 Aug 2022, 11:51 AM

ঢাকা, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাইকেল ফেলপসের পর এবারের অলিম্পিকে ইতিহাস গড়লেন আরেক মার্কিনি। অলিম্পিকে প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে মেয়েদের জিমন্যাস্টিকসের ব্যক্তিগত অল-অ্যারাউন্ড ইভেন্টের সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের গ্যাব্রিয়েলা ডগলাস। ৬২.২৩২ স্কোর করে গ্যাব্রিয়েলা পেছনে ফেলেছেন রাশিয়ার দুই প্রতিদ্বন্দ্বী ভিক্টোরিয়া কোমোভা (৬১.৯৭৩) ও আলিয়া মুস্তাফিনাকে (৫৯.৫৬৬)। ভল্টে ১৫.৯৬৬ স্কোর করে শুরুতেই অন্যদের চেয়ে এগিয়ে যান ১৬ বছর বয়সী গ্যাব্রিয়েলা। এরপর আনইভেন বারে ১৫.৭৩৩, বিমে ১৫.৫০০ ও ফ্লোরে ১৫.০৩৩ স্কোর করে শিরোপার পথে এগিয়ে যান তিনি। এর আগে যুক্তরাষ্ট্রের তিন জন এই ইভেন্টের সোনা জিতেছিলেন অলিম্পিকে - মেরি লু রেটন (১৯৮৪ লস অ্যাঞ্জেলস), কার্লি প্যাটারসন (২০০৪ এথেন্স) ও নাস্তিয়া লিউকিন (২০০৮ বেইজিং)। লন্ডনে মেয়েদের জিমন্যাস্টিকসে দলগত ইভেন্টও যুক্তরাষ্ট্র জিতেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২৩৫৮ঘ.