ঢাকা, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ প্রিমিয়ার লিগের ব্রাদার্স ইউনিয়ন-রহমতগঞ্জ প্রশ্নবিদ্ধ ম্যাচের তদন্ত প্রতিবেদন বুধবার হাতে পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে)। বৃহস্পতিবার বাফুফের পেশাদার লিগ কমিটি এ নিয়ে আলোচনা করার জন্য জরুরি সভাতেও বসেছিলো। তবে এই সভায় কোনো সিদ্ধান্ত হয়নি।
পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী জানিয়েছেন, “প্রতিবেদনটি হাতে পাওয়ার পর বৃহস্পতিবার আমরা প্রথম খুলে দেখেছি। এ ব্যাপারে আরো চুলচেরা বিশ্লেষণের প্রয়োজন। শনিবার এ নিয়ে আমরা আবায় সভায় বসবো।”
“সোমবার প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। সেদিনই জানানো হবে ম্যাচটি পাতানো ছিলো কিনা,” যোগ করেন তিনি।
হুমায়ুন খালিদের নেতৃত্বাধীন বিশেষ কমিটি প্রায় তিন মাস তদন্ত করে বাফুফের কাছে প্রতিবেদনটা জমা দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৫৮ঘ.
bdnews24