ঢাকা, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লন্ডন অলিম্পিকে ভেনেজুয়েলাকে প্রথম সোনা এনে দিয়েছেন রুবেন লিমার্দো গ্যাসকন। ফেন্সিংয়ের ব্যক্তিগত এপের ফাইনালে নরওয়ের বারতোজ পিয়াসেকি হারিয়েছেন তিনি।
ফাইনালে পিয়াসেকিকে ১৫-১০ ব্যবধানে হারান গ্যাসকন। ভেনিজুয়েলার ইতিহাসের দ্বিতীয় অলিম্পিক সোনা এলো এই ফেন্সারের সৌজন্যে। ২৬ বছর বয়সী এই ছাত্র খেলেন পোল্যান্ডের একটি ক্লাবে।
যুক্তরাষ্ট্রের সেথ কেলসিকে হারিয়ে ব্রোঞ্জ জেতেন দক্ষিণ কোরিয়ার জিনসুন জুং।
মহিলাদের ব্যক্তিগত সেইবারে রাশিয়ার সোফিয়া ভেলিকায়াকে ১৫-৯ ব্যবধানে হারিয়ে দক্ষিণ কোরিয়াকে ফেন্সিংয়ের প্রথম সোনা এনে দিয়েছেন কিম জিইয়ন।
যুক্তরাষ্ট্রের ম্যারিয়েল জাগোনিসকে ১৫-১০ ব্যবধানে হারিয়ে ইউক্রেনকে ব্রোঞ্জ এনে দিয়েছেন ওলগা খারলান।
তিন ধরনের তলোয়ার ফয়েল, এপে ও সেইবার দিয়ে লন্ডন অলিম্পিকে দশটি ইভেন্টে ছেলে ও মেয়েদের মধ্যে একক ও দলীয় প্রতিযোগিতা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসইউ/১২১৬ ঘ.
bdnews24