২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোয়ার্টার ফাইনালে মিশর, হন্ডুরাস ও দক্ষিণ কোরিয়া

অলিম্পিকের পুরুষদের ফুটবলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মিশর, হন্ডুরাস ও দক্ষিণ কোরিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2012, 06:56 PM

Updated : 24 Aug 2022, 11:50 AM

ঢাকা, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অলিম্পিকের পুরুষদের ফুটবলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মিশর, হন্ডুরাস ও দক্ষিণ কোরিয়া। শনিবার কোয়ার্টার ফাইনালে ব্রাজিল- হন্ডুরাস ও মিশর-জাপান মুখোমুখি হবে। ‘সি’ গ্র“পের শেষ খেলায় বেলারুশকে ৩-১ গোলে হারিয়ে ৪ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মিশর। মিশরের পক্ষে ৫৬ মিনিট মোহাম্মদ সালেহ, ৭৩ মিনিটে মহসিন ও ৭৯ মিনিটে অধিনায়ক আবুত্রিকা গোল করেন। বেলারুশের পক্ষে ৮৭ মিনিটে একমাত্র গোলটি করেন বদলি খেলোয়াড় ভরোনকভ। অন্য খেলায় ১০ জন নিয়ে খেলেও নিউজিল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে গ্র“প চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। ২৩ মিনিটে দানিলো, ২৯ মিনিটে লিওনার্দো ও ৫২ মিনিটে সান্দ্রো গোল তিনটি করেন। ৭৬ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন অ্যালেক্স সান্দ্রো। ‘ডি’ গ্র“পে জাপানের সঙ্গে গোল শূন্য ড্র করে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে হন্ডুরাস। ৭ পয়েন্ট নিয়ে গ্র“প চ্যাম্পিয়ন হিসেবে শেষ আটে লড়বে এশিয়ার পরাশক্তি জাপান। বিশ্ব ও ইউরোপ চ্যাম্পিয়ন স্পেনের অলিম্পিক অভিযান শেষ হয়েছে হতাশা নিয়েই। প্রথম দুই ম্যাচ হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে পড়া স্পেন শেষ ম্যাচে মরক্কোর সঙ্গে গোল শূন্য ড্র করেছে। সুইজারল্যান্ডকে একমাত্র গোলে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্র“পের শীর্ষ দল হিসেবে শেষ আটে পা রেখেছে মেক্সিকো। আর গ্যাবনের সঙ্গে গোল শূন্য ড্র করলেও ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/০০৫৫ঘ.