২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ার্ল্ড হকি লিগের জন্য বাংলাদেশ দল ঘোষণা

বুধবার ওয়ার্ল্ড হকি লিগের জন্য বাংলাদেশ জাতীয় দল ঘোষণা করেছে হকি ফেডারেশন। দলটি ২০ সদস্যের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2012, 03:43 PM

Updated : 24 Aug 2022, 11:51 AM

ঢাকা, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুধবার ওয়ার্ল্ড হকি লিগের জন্য বাংলাদেশ জাতীয় দল ঘোষণা করেছে হকি ফেডারেশন। দলটি ২০ সদস্যের। ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর সিঙ্গাপুরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ দলের কোচের দায়িত্ব দেয়া হয়েছে আবাহনী কোচ মাহবুব হারুণকে। ৬ আগস্ট থেকে দলের প্রস্তুতি শুরু হবে। দল: মাহবুব উল্লাহ শাকিল, জাহিদ হোসেন, অসীম কুমার গোপ, মশিউর রহমান বিপ্লব, মামুনুর রহমান চয়ন, ইমরান হাসান পিন্টু, খোরশেদুর রহমান, তাপস বর্মণ, আসাদুজ্জামান চন্দন, রোকনুজ্জামান সোহাগ, কামরুজ্জামান রানা, সারোয়ার হোসেন, শেখ মোহাম্মদ নান্নু, শহিদুল্লাহ টিটু, কৃষ্ণ কুমার, মইনুল ইসলাম কৌশিক, রাসেল মাহমুদ জিমি, হাসান যুবায়ের নিলয়, পুস্কর ক্ষিসা মিমো ও ইকবাল নাদির প্রিন্স। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/২১৩০ঘ.