ঢাকা, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চম দিনে এসে লন্ডন অলিম্পিকে প্রথম সোনার দেখা পেয়েছে স্বাগতিক যুক্তরাজ্য।
রোওয়িং মহিলা পেয়ারে দেশকে সোনা এনে দেয়ার কৃতিত্ব হেলেন গে¬াভার ও হিদার স্ট্যানিংয়ের।
৭ মিনিট ২৭.১৩ সেকেন্ড সময় নিয়ে তারা পেছনে ফেলেন অস্ট্রেলিয়া (৭ মিনিট ২৯.৮৬ সেকেন্ড) ও নিউজিল্যান্ডের (৭ মিনিট ৩০.১৯ সেকেন্ড) প্রতিদ্বন্দ্বীদের।
মহিলাদের কোয়াড্রপল স্কলসে দলীয় পদক জিতেছে ইউক্রেন। এটি তাদের দ্বিতীয় সোনা। জার্মানি রূপা ও যুক্তরাষ্ট্র ব্রোঞ্জ জিতেছে।
পুরুষদের এইটে সোনা জিতেছে জার্মানি। এটি তাদের তৃতীয় সোনা। কানাডা রূপা ও স্বাগতিক যুক্তরাজ্য ব্রোঞ্জ জিতেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৮৪৪ ঘ.
bdnews24