ঢাকা, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অলিম্পিক টেনিসের পুরুষ এককে তৃতীয় রাউন্ডে উঠেছেন নোভাক জোকোভিচ ও অ্যান্ডি মারে। মেয়েদের এককে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন ২০০০ সিডনি অলিম্পিকে সোনা জয়ী ভেনাস উইলিয়ামসও।
মঙ্গলবার জোকোভিচ ৬-২, ৬-১ গেমে অ্যান্ডি রডিককে এবং অ্যান্ডি মারে ৬-২, ৬-৪ গেমে জার্কো নাইমিনেনকে হারিয়েছেন।
আর ভেনাস ৬-১, ৬-৩ গেমে জিতেছেন আলেকসান্দ্রা ওজনিয়াকের বিপক্ষে।
তৃতীয় রাউন্ডের বিজয়ীরা কোয়ার্টার ফাইনালে উঠবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/০১৫৫ঘ.
bdnews24