২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চতুর্থ দিনেও সবার ওপরে চীন

অলিম্পিকের চতুর্থ দিনেও চীনের আধিপত্য অক্ষুন্ন। ১৩ সোনা, ৬ রুপা ও ৪ ব্রোঞ্জসহ ২৩টি পদক নিয়ে শীর্ষেই রয়েছে তারা। ৯ সোনা, ৮ রুপা এবং ৬ ব্রোঞ্জসহ ২৩টি পদক নিয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র এবং ৪ সোনা, ৩ রুপা ও ৪ ব্রোঞ্জসহ ১১টি পদক নিয়ে তৃতীয় স্থানে আছে ফ্রান্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2012, 07:51 PM

Updated : 24 Aug 2022, 11:50 AM

ঢাকা, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অলিম্পিকের চতুর্থ দিনেও চীনের আধিপত্য অক্ষুন্ন। ১৩ সোনা, ৬ রুপা ও ৪ ব্রোঞ্জসহ ২৩টি পদক নিয়ে শীর্ষেই রয়েছে তারা। ৯ সোনা, ৮ রুপা এবং ৬ ব্রোঞ্জসহ ২৩টি পদক নিয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র এবং ৪ সোনা, ৩ রুপা ও ৪ ব্রোঞ্জসহ ১১টি পদক নিয়ে তৃতীয় স্থানে আছে ফ্রান্স। মেয়েদের সিনক্রোনাইজড ডাইভিংয়ের ১০ মিটার প¬্যাটফর্ম ইভেন্টে প্রত্যাশিতভাবেই সোনা জিতেছে চীন। ৩৬৮.৪০ স্কোর করে দেশকে দশম সোনা এনে দিয়েছেন চেন রোওলিন ও ওয়াং হাও। ৩৪৩.৩২ স্কোর করে মেক্সিকো রুপা ও ৩৩৭.৬২ স্কোর করে ব্রোঞ্জ জিতেছে কানাডা। পুরুষদের শূটিংয়ের স্কেট ইভেন্টে অলিম্পিক রেকর্ড গড়ে যুক্তরাষ্ট্রকে ষষ্ঠ সোনা এনে দিয়েছেন বিশ্ব রেকর্ডের মালিক ও বর্তমান চ্যাম্পিয়ন ভিনসেন্ট হ্যানকক। বাছাই পর্বে ৭৪ পয়েন্ট করে অলিম্পিক রেকর্ড গড়ার পর ১৪৮ স্কোর করে ফাইনাল অলিম্পিক রেকর্ডও (এফআরও) গড়েন এই সেনা কর্মকর্তা। ১৪৬ পয়েন্ট নিয়ে ডেনমার্কের আন্দ্রেস গোল্ডিং রুপা জিতেছেন। শ্যূট আপে রাশিয়ার ভ্যালেরি সোমিনকে (১৪৪) ৬-৫ ব্যবধানে হারিয়ে কাতারকে ব্রোঞ্জ এনে দেন নাসের আল-আতিয়া (১৪৪)। পুরুষদের একক ক্যানুতে ফ্রান্সকে চতুর্থ সোনা এনে দিয়েছেন জনি এস্টানগুয়েট। এই ইভেন্টে জার্মানি রুপা ও ¯ে¬াভাকিয়া ব্রোঞ্জ জিতেছে। ইকুয়েস্ট্রিয়ানের দলগত ও ব্যক্তিগত দুটি সোনাই জিতেছে জার্মানি। ব্যক্তিগত ইভেন্টে মাইকেল জুং সোনা ও সান্দ্রা আউফারাথ জার্মানিকে ব্রোঞ্জ এনে দেন। সুইডেনকে রুপা এনে দিয়েছেন সারা অসথল্ট। এর আগে দলগত জাম্পিংয়ে স্বাগতিক যুক্তরাজ্য ও নিউজিল্যান্ডকে পেছনে ফেলে সোনা জিতেছে জার্মানি। মেয়েদের জুডোর ৬৩ কেজি ওজন শ্রেণীতে চীনের জু লিলিকে হারিয়ে ¯ে¬¬াভেনিয়াকে প্রথম সোনা এনে দিয়েছেন জুলনির উরসকা। পুরুষদের জুডোর ৮১ কেজি ওজন শ্রেণীতে জার্মানির ওলে বিসকফকে হারিয়ে দক্ষিণ কোরিয়াকে তৃতীয় সোনা এনে দিয়েছেন কিম জায়ে-বাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/০২৩০ঘ.