২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হকিতে আরেকটি মোহামেডান-আবাহনী দ্বৈরথ

হকিতে মোহামেডান-আবাহনী সর্বোশেষ মুখোমুখি হয়েছিলো গত ২৫ জুলাই। এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে আবার লড়াইয়ে নামছে তারা। বুধবার প্রিমিয়ার হকি লিগের সুপার ফাইভে প্রতিদ্বন্দ্বীতায় নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2012, 02:00 PM

Updated : 24 Aug 2022, 11:50 AM

ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হকিতে মোহামেডান-আবাহনী সর্বোশেষ মুখোমুখি হয়েছিলো গত ২৫ জুলাই। এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে আবার লড়াইয়ে নামছে তারা। বুধবার প্রিমিয়ার হকি লিগের সুপার ফাইভে প্রতিদ্বন্দ্বীতায় নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বিকেল সোয়া ৩ টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচ জিতলেই শিরোপার একেবারেই কাছাকাছি চলে যাবে মোহামেডান। ১২ ম্যাচের সবকটিতেই জিতে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে সাদা-কালোর শিবির। আর আবাহনী ছয় পয়েন্ট পিছিয়ে থেকে মোহামেডানের মোকাবেলায় নামছে। গ্র“প পর্বে এই মোহামেডানের কাছে হেরেই শিরোপার রেস থেকে ছিটকে পড়ে তারা। এদিকে মঙ্গলবার জয় পেয়েছে ঊষা ক্রীড়া চক্র। তারা ৪-০ গোলে হারিয়েছে সাধারণ বীমাকে। ঊষার জয়ে পাকিস্তানী শাহবাজ আলী দুই গোল করেন। মইনুল ইসলাম কৌশিক ও মোহাম্মদ ইমরান করেন একটি করে গোল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১৯৫০ঘ