২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারোত্তোলনে আরেকটি সোনা উত্তর কোরিয়ার

ভারোত্তোলনে বিশ্বরেকর্ড গড়ে উত্তর কোরিয়াকে লন্ডন অলিম্পিকের তৃতীয় সোনা এনে দিয়েছেন উন গুক কিম। আর ফেন্সিংয়ে ইয়ানা শেমিয়াকিনার হাত ধরে এসেছে ইউক্রেনের প্রথম সোনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2012, 05:57 AM

Updated : 24 Aug 2022, 11:50 AM

ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারোত্তোলনে বিশ্বরেকর্ড গড়ে উত্তর কোরিয়াকে লন্ডন অলিম্পিকের তৃতীয় সোনা এনে দিয়েছেন উন গুক কিম। আর ফেন্সিংয়ে ইয়ানা শেমিয়াকিনার হাত ধরে এসেছে ইউক্রেনের প্রথম সোনা। ভারোত্তোলনের ছেলেদের ৬২ কেজি ওজন শ্রেণীতে ø্যাচে ১৫৩ কেজি ওজন তুলে নতুন অলিম্পিক রেকর্ড গড়েন উন গুক কিম। এরপর ক্লিন অ্যান্ড জার্কে তোলেন ১৭৪ কেজি। দুটো মিলে ৩২৭ কেজি ওজন তুলে নতুন বিশ্ব রেকর্ড গড়ে দেশকে আরেকটি সোনা এনে দেন কিম। উত্তর কোরিয়া উঠে আসে পদক তালিকার চার নম্বরে। ভারোত্তোলনে এটি উত্তর কোরিয়ার দ্বিতীয় সোনা। ক্লিন অ্যন্ড জার্কে ১৭৭ কেজি ওজন তুলে নতুন অলিম্পিক রেকর্ড গড়ে রূপা জিতেছেন কলম্বিয়ার ফিগোয়েরো মুসকোয়েরো (মোট ৩১৭ কেজি)। ব্রোঞ্জ জিতেছেন ইন্দোনেশিয়ার ইকো ইউলি (৩১৭ কেজি)। আধুনিক অলিম্পিকের সূচনা এথেন্স ১৮৯৬ থেকেই অলিম্পিকে পুরুষ ভারোত্তোলকেরা আছে। মেয়েরা প্রথমবারের মতো ভারোত্তোলনে অংশ নেয় সিডনি ২০০০ অলিম্পিকে। লন্ডন অলিম্পিকে বিভিন্ন ওজন শ্রেণীতে ছেলেদের আটটি ও মেয়েদের সাতটি ইভেন্ট রাখা হয়েছে। ভারোত্তোলকেরা দুভাবে ওজন তোলেন-‘ø্যাচ’ ও ‘ক্লিন অ্যান্ড জার্ক’। ø্যাচে একবারেই মাটি থেকে মাথার ওপর ওজন তুলতে হয়। ক্লিন অ্যান্ড জার্কে ভারোত্তোলকেরা প্রথমে বারটা কাঁধ পর্যন্ত তোলেন। এরপর এক ঝাঁকুনিতে তা মাথার ওপর তোলেন। ø্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্কে তোলা সেরা ওজন যোগ করে মোট ওজন বের করা হয়। ফেন্সিংয়ে মহিলাদের ব্যক্তিগত এপেতে জার্মানির ব্রিটা হাইদিমানকে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ৯-৮ ব্যবধানে হারিয়ে দেশকে প্রথম সোনা এনে দিয়েছেন ইউক্রেনের ইয়ানা শেমিয়াকিনার। র‌্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড় চীনের সুন ইউজিই দক্ষিণ কোরিয়ার শিন লামকে হারিয়ে জিতেছেন ব্রোঞ্জ। আধুনিক অলিম্পিকের কোনো আসর থেকেই বাদ পড়েনি এমন ৪টি খেলার মধ্যে একটি হচ্ছে ফেন্সিং। তিন ধরনের তলোয়ার ফয়েল, এপে ও সেবার দিয়ে দশটি ইভেন্টে ছেলে ও মেয়েদের মধ্যে একক ও দলীয় প্রতিযোগিতা হয়। তৃতীয় দিন শেষে ৯ সোনা, ৫ রূপা ও ৩ ব্রোঞ্জসহ ১৭টি পদক নিয়ে যথারীতি শীর্ষে চীন। ৫ সোনা, ৭ রূপা ও ৫ ব্রোঞ্জসহ ১৭টি পদক নিয়ে যুক্তরাষ্ট্র আছে দ্বিতীয় স্থানে এবং ৩ সোনা, ১ রূপা ও ৩ ব্রোঞ্জসহ ৭টি পদক নিয়ে তৃতীয় স্থানে আছে ফ্রান্স। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসইউ/১১৩২ ঘ.