২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহামেডানের বিশাল জয়

সোমবার প্রিমিয়ার হকি লিগের সুপার ফাইভে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড বিশাল ব্যবধানে জিতেছে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে তারা ১১-২ গোলে হারিয়েছে সোনালী ব্যাংককে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2012, 01:54 PM

Updated : 24 Aug 2022, 11:50 AM

ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোমবার প্রিমিয়ার হকি লিগের সুপার ফাইভে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড বিশাল ব্যবধানে জিতেছে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে তারা ১১-২ গোলে হারিয়েছে সোনালী ব্যাংককে। বিজয়ী দলের মামুনুর রহমান চয়ন তিনটি, রাসেল মাহমুদ জিমি ও ইশতিয়াক আহমেদ দুটি করে এবং শেখ মোহাম্মদ নান্নু, গোলাম মোস্তাফা মানিক, তারেক আজিজ ও আহমেদ তাজউদ্দিন একটি করে গোল করেন। সোনালী ব্যাংকের দুটি গোলই মোহাম্মদ রুবেলের। ১২ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে মোহামেডানের শীর্ষস্থান আরো সুসংহত হলো এই জয়ে। সমান ম্যাচে সোনালী ব্যাংকের ১৮ পয়েন্ট। মঙ্গলবার ঊষা ক্রীড়া চক্র ও সাধারণ বীমা মুখোমুখি হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯৫২ঘ.