২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবলের শেষ আটে সবার আগে ব্রাজিল

প্রথম দল হিসেবে অলিম্পিক ফুটবলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল। রোববার পিছিয়ে পড়েও তারা ৩-১ গোলে জিতেছে বেলারুশের বিপক্ষে। জাপান ১-০ গোলে মরক্কোকে এবং মেক্সিকো ২-০ গোলে গ্যাবনকে হারিয়েছে। তবে সেনেগালের কাছে ২-০ গোলে হেরে গেছে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন উরুগুয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2012, 06:10 PM

Updated : 24 Aug 2022, 11:49 AM

ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রথম দল হিসেবে অলিম্পিক ফুটবলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল। রোববার পিছিয়ে পড়েও তারা ৩-১ গোলে জিতেছে বেলারুশের বিপক্ষে। জাপান ১-০ গোলে মরক্কোকে এবং মেক্সিকো ২-০ গোলে গ্যাবনকে হারিয়েছে। তবে সেনেগালের কাছে ২-০ গোলে হেরে গেছে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন উরুগুয়ে। ওল্ড ট্র্যাফোর্ডে অষ্টম মিনিটে বেলারুশকে এগিয়ে দেন বারদিনি ব্রেসান। তবে বেশিক্ষণ এগিয়ে থাকার আনন্দ উপভোগ করতে পারেনি পূর্ব ইউরোপের ছোট্ট দেশটি। ১৫ মিনিটে ব্রাজিলকে সমতায় ফেরান এসি মিলান তারকা আলেসান্দ্রে পাতো। দ্বিতীয় গোলের জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে অলিম্পিক ফুটবলে আজো শিরোপা জিততে ব্যর্থ ব্রাজিলকে। ৬৫ মিনিটে তাদের দ্বিতীয় গোলটি করেন আরেক তারকা নেইমার। শেষ মুহূর্তে অস্কারের লক্ষ্যভেদ নিশ্চিত করে দেয় কোয়ার্টার ফাইনাল। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্র“পে সবার ওপরে ব্রাজিল। সমান ম্যাচে বেলারুশের পয়েন্ট ৩। নিজেদের প্রথম ম্যাচে হেরে যাওয়া মিশর ও নিউজিল্যান্ডের পয়েন্ট ১। রোববার ‘সি’ গ্র“পের অন্য ম্যাচে ১-১ গোলে ড্র করেছে মিশর ও নিউজিল্যান্ড । প্রথম ম্যাচে স্পেনকে হারিয়ে সবাইকে চমকে দেয়া জাপানকে জয়সূচক গোল এনে দিয়েছেন কেনসুকে নাগাই, ৮৪ মিনিটে। প্রথম ম্যাচে জয় পেলেও সেনেগালের কাছে হেরে যাওয়ায় উরুগুয়ের কোয়ার্টার ফাইনালের পথ কিছুটা হলেও এখন কঠিন। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে দুই গোল করে সেনেগালের জয়ের নায়ক মুসা কোনাতে। ২ খেলায় ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্র“পের শীর্ষে আছে সেনেগাল। সমান ম্যাচে ৩ পয়েন্ট উরুগুয়ের। একটি করে ম্যাচ খেলা স্বাগতিক যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাতের পয়েন্ট যথাক্রমে ১ ও ০। আর জিওভানি দস সান্তোসের দুই গোলে জয় পাওয়া মেক্সিকো ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্র“পে শীর্ষে আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/০১০১ঘ.