ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোববার প্রিমিয়ার হকি লিগের সুপার ফাইভের একমাত্র ম্যাচে আবাহনী লিমিটেড সহজ জয় পেয়েছে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে তারা ৬-১ গোলে হারিয়েছে সাধারণ বীমাকে।
আবাহনী ম্যাচের প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে ছিলো।
বিজয়ী দলের পক্ষে পুস্কর খিসা মিমো ও পাকিস্তানী কাসিম আলী দুটি করে গোল করেন। আর সাব্বির আহমেদ খান ও মোহাম্মদ জোবায়ের করেন একটি করে গোল।
সাধারণ বীমার পক্ষে আজিব সিং একমাত্র গোলটি করেন।
সোমবার মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড-সোনালী ব্যাংক মুখোমুখি হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/২০২০ঘ.
bdnews24