ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাঁতারেই এসেছে অস্ট্রেলিয়ার প্রথম সোনা। ৪x১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে ৩ মিনিট ৩৩.৭৬ সেকেন্ডের অলিম্পিক রেকর্ড ভেঙ্গে দেশকে সোনা এনে দিয়েছেন অস্ট্রেলিয়ার মহিলা সাঁতারুরা।
৩ মিনিট ৩৩.১৫ সেকেন্ড সময় নিয়ে সবার আগে সাঁতার শেষ করেছেন এলিসিয়া কোটস, কেট ক্যাম্পবেল, ব্রিটানি এলমসলি ও মেলানি স্কলানগার।
৩ মিনিট ৩৩.৭৯ সেকেন্ড সময় নিয়ে নেদারল্যান্ডস রোপ্য ও ৩ মিনিট ৩৪.২৪ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
শনিবার ১২টি সোনার মধ্যে চীন চারটি, ইতালি দুটি অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, কাজাখস্থান, দক্ষিণ কোরিয়া ও ব্রাজিল একটি করে জিতেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১১২৩ ঘ.
bdnews24