২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এয়ার পিস্তলে দক্ষিণ কোরিয়ার সাফল্য

লন্ডন অলিম্পিকে পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জিতেছেন দক্ষিণ কোরিয়ার জিন জং-ওহ। ৬৮৮.২ স্কোর করে সবাইকে পেছনে ফেলেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2012, 04:18 PM

Updated : 24 Aug 2022, 11:49 AM

ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লন্ডন অলিম্পিকে পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জিতেছেন দক্ষিণ কোরিয়ার জিন জং-ওহ। ৬৮৮.২ স্কোর করে সবাইকে পেছনে ফেলেছেন তিনি। ৫৮৮ স্কোর করে বাছাই পর্বেও সবার ওপরে ছিলেন জিন। ইতালির লুকা তেসকোনি (৬৮৫.৮) রুপা ও সার্বিয়ার আন্দ্রিয়া জ¬াতিক (৬৮৫.২) ব্রোঞ্জ জিতেছেন এই ইভেন্টে। তবে বিস্ময়করভাবে বিশ্ব চ্যাম্পিয়ন রাশিয়ার আকিমভ লিওনিদ বাছাই পর্বই পেরোতে পারেননি। ৫৮২ স্কোর করে দশম হয়েছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২১৭ঘ.