২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঊষার কষ্টের জয়

শনিবার প্রিমিয়ার হকি লিগের সুপার ফাইভে ঊষা ক্রীড়া চক্র ঘাম ঝরানো জয় পেয়েছে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে তারা ৪-৩ গোলে হারিয়েছে সোনালী ব্যাংককে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2012, 12:30 PM

Updated : 24 Aug 2022, 11:49 AM

ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শনিবার প্রিমিয়ার হকি লিগের সুপার ফাইভে ঊষা ক্রীড়া চক্র ঘাম ঝরানো জয় পেয়েছে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে তারা ৪-৩ গোলে হারিয়েছে সোনালী ব্যাংককে। ঊষার জয়ে একটি করে গোল করেন মোহাম্মদ আতিক, মোহাম্মদ ইমরান, মাইনুল ইসলাম কৌশিক ও শহিদুল্লাহ টিটু। আর সোনালী ব্যাংকের পক্ষে ইরফানুল হক, মোহাম্মদ ইমরান ও অজিত কুমার ঘোষ একটি করে গোল করেন। লিগের ১১ ম্যাচে এটি ঊষার দশম জয়। এই জয়ের সুবাদে তাদের ঝুলিতে জমা পড়েছে ৩০ পয়েন্ট। সোনালী ব্যাংকের পয়েন্ট ১৮। সমান ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে মোহামেডান শীর্ষে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১৮৪০ঘ.