২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবাইকে হতাশ করে ২৭তম রত্না

অলিম্পিকে তাকে নিয়ে অনেক আশা ছিল ক্রীড়া সংগঠক আর কর্মকর্তাদের। কিন্তু তাদের হতাশই করেছেন শারমিন আক্তার রত্না। শনিবার শূটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেলে ৫৬ জন প্রতিযোগীর মধ্যে তার অবস্থান ২৭তম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2012, 12:14 PM

Updated : 24 Aug 2022, 11:49 AM

ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অলিম্পিকে তাকে নিয়ে অনেক আশা ছিল ক্রীড়া সংগঠক আর কর্মকর্তাদের। কিন্তু তাদের হতাশই করেছেন শারমিন আক্তার রত্না। শনিবার শূটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেলে ৫৬ জন প্রতিযোগীর মধ্যে তার অবস্থান ২৭তম। ৩৯৩ স্কোর করা রত্নাকে বিদায় নিতে হয়েছে বাছাই পর্ব থেকেই। ফাইনালে উঠতে না পারায় শূটআপে অংশ নিতে পারেননি। তাই স্কোরও অনেক কম। অথচ অলিম্পিকের প্রস্তুতি হিসেবে প্রায় দুই মাস লন্ডনে থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন রতœা। সঙ্গে ছিলেন তার কোচ শোয়েবুজ্জামানও। অনুশীলনে ভালো স্কোর করায় তাকে নিয়ে আশাবাদী হয়ে উঠেছিলেন শূটিং ফেডারেশন ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) কর্মকর্তারা। কিন্তু আসল সময়ে জ্বলে উঠতে পারেননি রতœা। তাই ব্যর্থতা নিয়েই ফিরতে হচ্ছে সাউথ এশিয়ান (এসএ) গেমসে সোনা বিজয়ীকে। রতœার ইভেন্টে সোনা জিতেছেন চীনের ই সিলিং। এবারের অলিম্পিকে প্রথম শিরোপা তারই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৮১৩ঘ.