২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মশাল বাহক অমিতাভ

লন্ডন অলিম্পিকের মশাল বহন করেছেন অমিতাভ বচ্চন। উদ্বোধনী অনুষ্ঠানের একদিন আগে বৃহস্পতিবার সাউথওয়ার্ক থেকে মশাল নিয়ে প্রায় ৩০০ মিটার দৌড়ান ভারতের চলচ্চিত্র জগতের এই মহাতারকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2012, 02:40 PM

Updated : 24 Aug 2022, 11:48 AM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লন্ডন অলিম্পিকের মশাল বহন করেছেন অমিতাভ বচ্চন। উদ্বোধনী অনুষ্ঠানের একদিন আগে বৃহস্পতিবার সাউথওয়ার্ক থেকে মশাল নিয়ে প্রায় ৩০০ মিটার দৌড়ান ভারতের চলচ্চিত্র জগতের এই মহাতারকা। নিজের অনভূতি বর্ণনা করতে গিয়ে ৬৯ বছর বয়সী অমিতাভ বচ্চন বলেন, “অলিম্পিকের মশাল বহনের আমন্ত্রণ পাওয়া আমার এবং দেশের জন্য গর্বিত হওয়ার মতো মুহূর্ত ছিলো।” স্থানীয় সময় সকাল সাড়ে দশটার দিকে মশাল হাতে দৌড় শুরু করেন আমিতাভ। এ সময় রাস্তায় তার ভক্তরা হাস্যোজ্জ্বল মুখে তাকে অভিনন্দন জানান। এদিন জাতিসংঘের মহাসচিব বান কি-মুন এবং এনআরআই ব্যবসায়ী লক্ষ্মী মিত্তালও র‌্যালিতে অংশ নিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২০২৬ ঘ.