ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুক্রবার অলিম্পিকের আনুষ্ঠানিক উদ্বোধন হলেও বুধবার থেকেই শুরু হয়ে গেছে মেয়েদের ফুটবল। প্রথম দিনে জয় পেয়েছে স্বাগতিক যুক্তরাজ্য, বিশ্ব চ্যাম্পিয়ন জাপান আর যুক্তরাষ্ট্র।
যুক্তরাজ্য ১-০ গোলে নিউজিল্যান্ডকে, জাপান ২-১ গোলে কানাডাকে ও যুক্তরাষ্ট্র ৪-২ গোলে ফ্রান্সকে হারিয়েছে।
বৃহস্পতিবার থেকে শুরু হবে পুরুষদের ফুটবল। প্রথম দিনে যুক্তরাজ্য সেনেগালের, স্পেন জাপানের ও ব্রাজিল মিশরের মুখোমুখি হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/০০২৭ঘ.
bdnews24