২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এটা আমার সময়: বোল্ট

২৭ জুলাই লন্ডন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান। মাঝে আর মাত্র একদিন। সতের দিনের এই মহাউৎসবে অলিম্পিক স্টেডিয়ামে পিন পতন নিরবতা নেমে আসবে সম্ভবত ৫ অগাষ্ট। কারণ ওই দিনই অনুষ্ঠিত হবে পুরুষদের ১০০ মিটার দৌড়ের ফাইনাল। ‘এটা আমার সময়’ - বলে নতুন করে হুঙ্কার ছেড়েছেন উসাইন বোল্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2012, 03:30 PM

Updated : 24 Aug 2022, 11:48 AM

ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২৭ জুলাই লন্ডন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান। মাঝে আর মাত্র একদিন। সতের দিনের এই মহাউৎসবে অলিম্পিক স্টেডিয়ামে পিন পতন নিরবতা নেমে আসবে সম্ভবত ৫ অগাষ্ট। কারণ ওই দিনই অনুষ্ঠিত হবে পুরুষদের ১০০ মিটার দৌড়ের ফাইনাল। ‘এটা আমার সময়’ - বলে নতুন করে হুঙ্কার ছেড়েছেন উসাইন বোল্ট। বিশ্ব ও অলিম্পিক রেকর্ডের মালিক বোল্ট গার্ডিয়ান পত্রিকাকে বলেন, “এটা আমার সময়। এটা হবে সেই মুহূর্ত এবং এটা হবে সেই বছর যখন বিশ্বর অন্য অ্যাথলেটদের থেকে আমি নিজেকে আলাদা করতে সক্ষম হবো।” ২০০৮ বেইজিং অলিম্পিকে ১০০ এবং ২০০ মিটার দৌড়ে সোনা জেতেন বোল্ট। কিন্তু গত বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপে ফলস স্টার্টের কারনে ডিসকোয়ালিফাইড হয়ে যান জ্যামাইকার এই গতিতারকা। শিরোপা জেতে তার স্বদেশী ইয়োহান ব্লেক। ১০০ ও ২০০ মিটার দৌড়ে অলিম্পিক শিরোপা ধরে রাখার পথে বোল্টের সমানে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াতে পারেন এই ব্লেক। কারণ জ্যামাইকার অলিম্পিক বাছাইয়ে দুই বিভাগেই ব্লেকের পেছনে থেকে দৌড় শেষ করেছেন বোল্ট। তাছাড়া কয়েক দিন ধরে চোট সমস্যার ছিলেন বোল্ট। যদিও তিনি জানিয়েছেন এখন তিনি সম্পূর্ণ সুস্থ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২১২৭ ঘ.