ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগতিক যুক্তরাজ্যের পতাকা বহন করবেন সাইক্লিস্ট ক্রিস হয়।
অলিম্পিকে চারটি সোনা জয়ী ৩৬ বছর বয়সী হয় এর আগে তিন বার অংশ নিয়েছিলেন এই ক্রীড়া মহাযজ্ঞে।
সুসংবাদটা শোনার পর তিনি বলেন, “স্বদেশের অলিম্পিকে নিজের দলকে নেতৃত্ব দেয়ার সুযোগ জীবনে একবারই আসে। কয়েক দিন পরেই আমার সেই মধুর অভিজ্ঞতা হবে। আমি আর অপেক্ষা করতে পারছি না!”
চার বছর আগে বেইজিং অলিম্পিকের সমাপণী অনুষ্ঠানেও হয়ের হাতে ইউনিয়ন জ্যাক ছিলো। অলিম্পিকে তার চারটি সোনার তিনটিই চীনের রাজধানীতে পাওয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২৩৫৬ঘ.
bdnews24