২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিউনিখে নিহতদের প্রতি রগের শ্রদ্ধা

৪০ বছর আগে ১৯৭২ মিউনিখ অলিম্পিকে অ্যাথলেটদের ভিলেজে এক অনুষ্ঠানে প্রাণ হারানো ইসরায়েলের ১১ খেলোয়াড় ও কোচের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সভাপতি জ্যাক রগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2012, 06:23 PM

Updated : 24 Aug 2022, 11:47 AM

ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ৪০ বছর আগে ১৯৭২ মিউনিখ অলিম্পিকে অ্যাথলেটদের ভিলেজে এক অনুষ্ঠানে প্রাণ হারানো ইসরায়েলের ১১ খেলোয়াড় ও কোচের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সভাপতি জ্যাক রগ। মিউনিখে ফিলিস্তিনী বন্দুকধারীদের গুলিতে নিহতদের স্মরণে আগামী শুক্রবার অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে এক মিনিট নীরবতা পালনের আহ্বানও জানিয়েছেন তিনি। সোমবার অলিম্পিকের একটি অনুষ্ঠানে রগ তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। তিনি বলেন, “শান্তি ও সংহতির চেতনা নিয়েই ইসরায়েল মিউনিখে গিয়েছিলো।” “সেই চেতনা সমুন্নত রাখা ও তাদের স্মরণ করার ব্যাপারে আমরা দায়বদ্ধ,” যোগ করেন আইওসি সভাপতি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/০০২২ঘ.