২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উদ্বোধনী অনুষ্ঠানে বৃষ্টির আশঙ্কা

আগামী শুক্রবার অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান চলার সময় বৃষ্টি হওয়ার আশঙ্কা করছেন ইংল্যান্ডের আবহাওয়াবিদরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2012, 04:49 PM

Updated : 24 Aug 2022, 11:47 AM

ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগামী শুক্রবার অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান চলার সময় বৃষ্টি হওয়ার আশঙ্কা করছেন ইংল্যান্ডের আবহাওয়াবিদরা। আগের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েক দিন আবহাওয়া উষ্ণ থাকার প্রত্যাশা করছিলেন যুক্তরাজ্যের নাগরিকরা। কিন্তু নতুন পূর্বাভাসে বিশ্বের সবচেয়ে বড় ও মর্যাদার ক্রীড়া আসরের উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে আশঙ্কার কালো মেঘ। আবহাওয়াবিদ ব্যারি গ্রোমেট দুঃসংবাদটা জানিয়ে বলেন, “আমি শঙ্কিত, সেদিনটি বৃষ্টির কবলে পড়তে পারে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২৪৪ঘ.