ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ত্রিপোলির কার্যালয় থেকে অপহরণের পর রোববার মুক্তি পেয়েছেন লিবিয়ার অলিম্পিক কমিটির প্রধান নাবিল-আল-আলম। তার কার্যালয় এবং পরিবারের পক্ষ থেকে মুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
নাবিল-আল-আলমের ভাই সালেহ-আল-আলম বলেন, “আমি জানি না তার মুক্তির পেছনে কার হাত ছিলো। কিন্তু আজ (রোববার) সকালে সর্বোচ্চ নিরপত্তা কমিটি তাকে বাড়ি পৌঁছে দিয়েছে। তিনি ভালো আছেন এবং তার স্বাস্থ্যও ঠিক আছে।”
গত সোমবার লিবিয়ার অলিম্পিক দল লন্ডনের উদ্দেশে দেশ ছাড়ার কিছুক্ষণ আগে কয়েক জন অস্ত্রধারী নাবিল-আল-আলমকে অপহরণ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২৩৫৬ঘ.
bdnews24