২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হকি লিগে মোহামেডানের নবম জয়

রোববার প্রিমিয়ার হকি লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড সহজ জয় পেয়েছে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে তারা ৪-১ গোলে হারিয়েছে মেরিনার ইয়াংস ক্লাবকে। লিগে মোহামেডানের এটি নবম জয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2012, 04:00 PM

Updated : 24 Aug 2022, 11:47 AM

ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোববার প্রিমিয়ার হকি লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড সহজ জয় পেয়েছে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে তারা ৪-১ গোলে হারিয়েছে মেরিনার ইয়াংস ক্লাবকে। লিগে মোহামেডানের এটি নবম জয়। মোহামেডানের হয়ে মামুনুর রহমান চয়ন দুটি এবং গোলাম মোস্তফা মানিক ও কামরুজ্জামান রানা একটি করে গোল করেন। মেরিনার্সের একমাত্র গোলটি মোস্তাফিজুর রহমান লালনের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১৫৮ঘ