২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভক্তদের আশ্বস্ত করলেন সেরেনা

পিঠের ব্যথার চিকিৎসার জন্য রোববার একটি প্রদর্শনী ম্যাচে অংশ নিতে পারছেন না সেরেনা উইলিয়ামস। সদ্য উইম্বলডন চ্যাম্পিয়নকে নিয়ে তার ভক্তদের তাই উদ্বিগ্ন হওয়ার কথা। যুক্তরাষ্ট্রের তারকা টেনিস খেলোয়াড় অবশ্য জানিয়েছেন, তার অলিম্পিকে অংশগ্রহণ নিয়ে কোনো সংশয় নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2012, 04:43 PM

Updated : 24 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পিঠের ব্যথার চিকিৎসার জন্য রোববার একটি প্রদর্শনী ম্যাচে অংশ নিতে পারছেন না সেরেনা উইলিয়ামস। সদ্য উইম্বলডন চ্যাম্পিয়নকে নিয়ে তার ভক্তদের তাই উদ্বিগ্ন হওয়ার কথা। যুক্তরাষ্ট্রের তারকা টেনিস খেলোয়াড় অবশ্য জানিয়েছেন, তার অলিম্পিকে অংশগ্রহণ নিয়ে কোনো সংশয় নেই। রোববারের ওয়ার্ল্ড টিম টেনিস ম্যাচ থেকে সরে দাঁড়ানোর পর সেরেনা বলেন, “ওয়াশিংটন ডিসির ভক্তদের দেখতে না পারায় আমি হতাশ। কিন্তু লন্ডনে সোনার লড়াইয়ে নামার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না।” উইম্বলডনে পাঁচ বার চ্যাম্পিয়ন হলেও অলিম্পিকে মেয়েদের এককের সোনা সেরেনার এখনও অধরা। উইম্বলডনের পর গত সপ্তাহে ক্যালিফোর্নিয়ার ‘ব্যাংক অব দ্য ওয়েস্ট ক্লাসিক’ টুর্নামেন্টেরও শিরোপা জিতেছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২২৪১ঘ.